Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বিতর্কের মাঝেই রণবীরের সঙ্গে ছবি কিরণের! লিখলেন, ‘উনি কেন আমাকে...’ 

বাংলার প্রথম সারির ইউটিউবার তিনি। আর এক ইউটিউবার রণবীরের এ হেন মন্তব্য নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে অনেকেই যোগাযোগ করেন তাঁর সঙ্গে। এত দিন মুখ না খুললেও এবার মুখ খুললেন কিরণ। তবে একই সঙ্গে ছাড়লেন না মৃদু সারকাজমও। 

বিতর্কের মাঝেই রণবীরের সঙ্গে ছবি কিরণের! লিখলেন, ‘উনি কেন আমাকে...’ 

দু'জনে।

শেষ আপডেট: 12 February 2025 18:40

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক ক্রমেই বাড়ছে ইউটিউবার ও পডকাস্টার রণবীর আল্লাবাদিয়াকে নিয়ে। ‘বিয়ার বাইসেপস’ নামে পরিচিত এই তারকার করা কুৎসিত মন্তব্য নিয়ে চারিদিক তোলপাড়। ওদিকে এই সবের মধ্যেই মহা সমস্যায় বাংলার বং গাই ওরফে কিরণ দত্ত। 

বাংলার প্রথম সারির ইউটিউবার তিনি। আর এক ইউটিউবার রণবীরের এ হেন মন্তব্য নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে অনেকেই যোগাযোগ করেন তাঁর সঙ্গে। এত দিন মুখ না খুললেও এবার মুখ খুললেন কিরণ। তবে একই সঙ্গে ছাড়লেন না মৃদু সারকাজমও। 

রণবীরের সঙ্গে এক ছবি শেয়ার করে তিনি লেখেন, "বাংলার সমস্ত নিউস মিডিয়াকে আমি একেবারেই বলতে চাই এই লোকটাকে আমি চিনিনা, এটা AI ছবি এবং উনি কেন আমাকে ইন্সটাগ্রামে ফলো করে আমি জানিনা।" তিনি এও জানান, এই গোটা বিষয়ে তাঁর কোনও মন্তব্য নেই।" কিরণ সম্ভবত মজার ছলেই লিখেছেন তাঁর ও রণবীরের ছবিটি এআই অর্থাৎ কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। তবে আদপে তা নয়। ইউটিউব আয়োজিত ফ্যানফেস্টে দেখা হয়েছিল দু'জনের। সেখান থেকেই এই ছবি তোলা। 

কোথা থেকে বিতর্কের শুরু? 

সম্প্রতি ইন্ডিয়াস গট লেটেন্ট নামের একটি রোস্ট শো-তে উপস্থিত ছিলেন রণবীর। সেখানে আকাশ চঞ্চলানি, সময় রায়নারা উপস্থিত ছিলেন। এক মহিলাকে তিনি সরাসরি প্রশ্ন করে বাবা-মায়ের শারীরিক সম্পর্ক নিয়ে। গোটা এপিসোডের মধ্যে এই অংশটুকু ভাইরাল হয়। রণবীরের রুচি নিয়ে প্রশ্ন তুলতে থাকেন মানুষজন। সময় রায়না নিজে ওই প্রশ্নের পরই বলে ফেলেন, এগুলো সব পডকাস্টের রিজেক্ট হওয়া প্রশ্ন।রণবীরের এই মন্তব্যে পুলিশে দায়ের হয় অভিযোগ। কয়েকটি রাজনৈতিক সংগঠনের তরফেও কঠোর পদক্ষেপের কথা বলা হয়। এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডেলে সোমবার ক্ষমাও চান রণবীর। 

একটি ভিডিও পোস্ট করেন তিনি। যার ক্যাপশনে লেখেন, 'কমেডি আমার ধাতের বিষয় নয়। যা বলেছি তা অত্যন্ত ভুল।' ভিডিওতে ৩১ বছর বয়সি রণবীর বলেন, 'আমার মন্তব্য শুধু অনুপযুক্ত নয়, হাস্যকরও ছিল না। আমি কাউকে কষ্ট দিতে চাই না। ক্ষমা চাইছি। যা বলেছি, তা অত্যন্ত ভুল ছিল। কোনওভাবেই ওই কথাটা বলা আমার ঠিক হয়নি। আমার পডকাস্ট সবরকম বয়সের মানুষজন দেখেন। আমি চাই না, সেখানকার কোনও কথা কাউকে অসম্মান করুক। পরিবারকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না।'


```