Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কিলার স্যুপ' কি বিস্বাদ, নাকি 'কিলার'

গল্পটা প্রেমের! সেই প্রেম কি শেষ অবধি থাকে?

'কিলার স্যুপ' কি বিস্বাদ, নাকি 'কিলার'

শেষ আপডেট: 29 January 2024 01:38

রেটিং: 3.5/5

দ্য ওয়াল ব্যুরো: 'তু হি রে... তেরে বিনা ম্যায় ক্যায়সে জিউ'... গানটা দু লাইন গাইতে গাইতে মনোজ বাজপেয়ী গোটা ৮টা এপিসোড মাতিয়ে গেলেন। সঙ্গে ছিলেন কঙ্কনা সেন শর্মার মত অভিনেত্রী। এই প্রথম দুজনের জুটিকে দেখা গেল পর্দায়। পরিচালক অভিষেক চৌবেকে প্রথমেই এই একটা কারণে দশে দশ দিতে ইচ্ছে করে। তবে সিরিজটা দেখার পর বোঝা যায় যে তা সম্ভব নয়। কিন্তু কেন?

Killer Soup' trailer: The plot thickens with Manoj Bajpayee and Konkona  Sensharma - The Hindu
গল্পটা প্রেমের! গল্পের নায়ক উমেশ পিল্লাই (মনোজ বাজপেয়ী), যে পাগলের মত ভালোবাসে স্বাতীকে (কঙ্কনা সেন শর্মা)। কিন্তু স্বাতী বিবাহিতা। স্বাতীর বর প্রভাকর শেট্টি (মনোজ বাজপেয়ী) প্রচুর সম্পত্তির অধিকারী। যাকে স্বাতী ভালোবাসে ঠিকই, তবে ভালবাসায় সেই আকুল ভাবটা নেই। সে চায় তার নিজের একটা রেস্তোরাঁ তৈরি হোক। এদিকে রান্নাটা সে একেবারেই ভালো করে না। স্বাতীর তৈরি স্যুপ খেলে বমি হয়ে যাওয়ার জোগাড় হয় সবার। এদিকে রেস্তোরাঁ বানানোর জন্য যে রেস্ত দরকার, সেটাও প্রভাকরের নেই। তবে তার দাদা অরবিন্দ শেট্টির (শায়াজি শিন্ডে) আছে। কিন্তু দাদা জানে ভাই একটা অকর্মার ঢেঁকি! তাকে টাকা দেওয়া মানে লস হওয়া কেউ আটকাতে পারবে না। এদিকে প্রভাকর বোঝে বউয়ের অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। তাই সে ভাড়া করে একজন প্রাইভেট ডিটেক্টিভকে। তার ক্যামেরায় স্বাতী ও উমেশের অন্তরঙ্গ মুহূর্তের ছবিও ওঠে। তবে সেটা প্রভাকরের হাতে পড়ার আগেই অ্যাকসিডেন্টে মৃত্যু হয় সেই প্রাইভেট ডিটেক্টিভের। শুরু হয় সিরিজের প্রথম মৃত্যু! এরপর গল্পের গাড়ি এদিক ওদিক ঘুরতে ঘুরতে, ঘটনার ঘনঘটা পেরিয়ে যেতে যেতে ৮ খানা এপিসোড পর থামে।

এরচেয়ে বিশদে বলে সিরিজটা মাটি করা উচিৎ হবে না!

Netflix series Killer Soup review: Konkona Sen Sharma & Manoj Bajpayee are  an acting match made in heaven in this goofy crime caper

এখানে মনোজ ও কঙ্কনা ছাড়াও অভিনয় করেছেন শায়াজি শিন্ডে, অনুলা নভলেকর, নাসার, লাল, আনবু থাসার, কানি কুসরুটি, আরও অনেকে। গল্পের প্রয়োজনে প্রতিটা চরিত্র আসে যায়। তবে প্রত্যেকে নিজেদের মত করে ছাপ ফেলে যায়। মনোজ বাজপেয়ীর ডাবল রোলকে যুক্তিসহ কাহিনীর ছন্দে ফেলায়, একবারের জন্যও মনে হয় না এটা আজগুবি।

Watch Killer Soup | Netflix Official Site
বলিউডে ডার্ক কমেডি থ্রিলার কমই বানানো হয়েছে। বানানো হলেও সেটাকে শেষ অবধি ধরে রাখতে পারেনি। এখানেও খানিকটা তাই হয়েছে। প্রথম ৪টি এপিসোড এক ভাবে বসে দেখা গেলেও, তারপরেরগুলো যেন বাড়তি মনে হতে থাকে। সিরিজের শেষটা একটু মিনিমালিজম ও বুদ্ধিমত্তার সঙ্গে তৈরি করতে পারত। গোটা সিরিজের থ্রিলটা যেন শেষের গতানুগতিক ফ্যাকাশে দৃশ্যতে এসে থমকে যায়!


তবে মুঠো আলগা হলেও অভিষেকের হাত ফস্কে যায়নি। প্রতিটা চরিত্রে যারা অভিনয় করেছে তারা নিজেদের সবটা দিয়ে বেশিরভাগ জায়গায় ধরে রেখেছে সিরিজের মান ও টানটান উত্তেজনা। ঘটনাগুলিকে সঙ্গী করে ব্যাকগ্রাউন্ড মিউজিকও মানানসই। অন্ধাধুন, ডার্লিংস, দেব ডি, মনিকা ও মাই ডার্লিং এই ধরনের উঁচু মানের ডার্ক কমেডির সঙ্গে সমানে সমানে পাল্লা দিতে পারবে 'কিলার স্যুপ'। 

Killer Soup Review: Konkona Sen Sharma and Manoj Bajpayee Steal the Show in  Netflix's latest Original Series | Gadgets 360
'কিলার স্যুপ' পুরোটা বিস্বাদ না হলেও আরেকটু মশলাদার করাই যেত!


```