Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন বছরেই বিয়ের পিঁড়িতে সিদ্ধার্থ-কিয়ারা! জোর জল্পনা বলিউডে

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে (Bollywood) কি আবার বিয়ের সানাই বাজার প্রস্তুতি শুরু হল? বি টাউনে গুঞ্জন, খুব শিগগিরই সাত পাকে বাঁধা (Married) পড়তে চলেছেন 'শেরশাহ' জুটি সিদ্ধার্থ মালহোত্র (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। যদিও

নতুন বছরেই বিয়ের পিঁড়িতে সিদ্ধার্থ-কিয়ারা! জোর জল্পনা বলিউডে

শেষ আপডেট: 31 December 2022 11:44

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে (Bollywood) কি আবার বিয়ের সানাই বাজার প্রস্তুতি শুরু হল? বি টাউনে গুঞ্জন, খুব শিগগিরই সাত পাকে বাঁধা (Married) পড়তে চলেছেন 'শেরশাহ' জুটি সিদ্ধার্থ মালহোত্র (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। যদিও এই বিষয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। সূত্রের খবর, আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে চার হাত এক হতে চলেছে।

এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক। জানা গেছে, রাজস্থানের কোনও প্যালেসে তাঁরা বিয়ে করবেন। যা শোনার পর ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের বিয়ের কথা মনে পড়বে অনেকেরই। এখনও পর্যন্ত যা খবর, রাজস্থানের জয়সালমের প্যালেস হোটেলে বসবে 'সিয়ারা'র বিয়ের আসর।

জানা গেছে, ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। মেহেন্দি, গায়ে হলুদ, সঙ্গীত-সহ যাবতীয় বিয়ের আচার অনুষ্ঠান পালনের পর ৬ ফেব্রুয়ারি সম্পন্ন হবে বিয়ে। রাজস্থানের প্যালেসে কড়া নিরাপত্তার ঘেরাটোপেই সাতপাক ঘুরবেন তাঁরা।

উল্লেখ্য, কার্গিল ওয়ার হিরো ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন অবলম্বনে বানানো সিনেমা 'শেরশাহ'-তে একসঙ্গে কাজের সুবাদে প্রথম আলাপ হয়েছিল সিদ্ধার্থ-কিয়ারার। সেখান থেকেই ধীরে ধীরে বন্ধুত্ব, যা শেষ অবধি প্রেমে গড়ায়। আপাতত তাঁদের বিয়ের প্রতীক্ষাতেই দিন গোনা শুরু করেছেন অনুরাগীরা।

তুনিশা ডিপ্রেশনের রোগী ছিল, দিনের পর দিন যত্ন করার ভান করত শীজান! আদালতে জানাল পুলিশ


```