
শ্রীদেবী ও খুশি।
শেষ আপডেট: 14 April 2025 15:52
দ্য ওয়াল ব্যুরো: প্লাস্টিক সার্জারির সহায়তা নিয়েছেন খুশি কাপুর। নিজেকে তথাকথিত সুন্দরী করতে তুলতে সাহায্য নিয়েছেন ছুরি-কাঁচির। তা নিয়ে ট্রোলের বন্যা বহমান! যদিও এই সার্জারির কথা নিজেই স্বীকার করে নিয়েছেন খুশি। একই সঙ্গে জানিয়েছেন, এমনি এমনি অস্ত্রোপচার করাননি তিনি! নেপথ্যের কাহিনী শুনলে খারাপ লাগতে পারে আপনারও!
মা শ্রীদেবী, সুন্দরী সুপারস্টার। ছোট থেকেই মায়ের সঙ্গে তুলনা চলেছে খুশির। তিনি যে মায়ের মতো দেখতে নন, তাও বুঝিয়ে দেওয়া হয়েছে প্রতি মুহূর্তে। খুশি জানান, ছোট থেকেই অসুন্দর তকমা দিয়ে দেওয়া হয় তাঁকে। খুশির কথায়, "এতটাই কুৎসিত ছিলাম যে ছেলেরা আমার কাছে চিঠি দিয়ে বলত, ওই মেয়েটাকে দিয়ে দে।" বন্ধুদের প্রেমের মেসেঞ্জার হিসেবে কাজ করতেন খুশি। তাঁর জন্য আসেনি কোনও চিঠি। কেউ এগিয়ে এসে বলেনি, 'ভালবাসি'।

তিনি যোগ করেন, "আমার লুক নিয়ে সবাই হাসত। দিদি বা মায়ের মতো দেখতে হইনি আমি। আত্মবিশ্বাস ভেঙে যায়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্কিনকেয়ারে অনেক বেশি মনোযোগ দিই। স্কিলকেয়ার, ফিলারস দিয়ে কাউকে বিচার করা ঠিক নয়।"
খুশির এই স্বীকারোক্তির সঙ্গে নিজেদের মিল খুঁজে পেয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। অনেকে ভাগ করে নিয়েছেন ছোটবেলায় ঘটা নানা অপ্রীতিকর ঘটনার কথা। সম্প্রতি ইব্রাহিম আলি খানের সঙ্গে অভিনয় করেছেন খুশি। ছবির নাম 'নাদানিয়া'। ছবিতে তাঁর অভিনয়ের বিস্তর সমালোচনা হয়। যদিও তাতে বিব্রত নন তিনি।