Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

খড়দহ আহিরির জাতীয় নাট্যোৎসব, যোগ দিয়েছে বাংলাদেশের নাট্যদলও

এক দু’বছর নয়, টানা নয় বছর আন্তর্জাতিক মানের নাট্যোৎসবের আয়োজন করে চলেছে খড়দহ আহিরি নাট্য সংস্থা।

খড়দহ আহিরির জাতীয় নাট্যোৎসব, যোগ দিয়েছে বাংলাদেশের নাট্যদলও

খড়দহ আহিরি নাট্য সংস্থা

শেষ আপডেট: 16 July 2024 14:44

দ্য ওয়াল ব্যুরো: এক দু’বছর নয়, টানা নয় বছর আন্তর্জাতিক মানের নাট্যোৎসবের আয়োজন করে চলেছে খড়দহ আহিরি নাট্য সংস্থা। এবার সেই নাট্যোৎসব নবম বর্ষে পা দিল। সম্প্রতি খড়দহ রবীন্দ্রভবনে প্রদীপ প্রজ্জ্বলন করে এই নাট্যোৎসবের শুভ উদ্বোধন করলেন বারাকপুর তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিক সুস্মিতা হাতি।

উপস্থিত ছিলেন চিকিৎসক এবং নাট্য ব্যক্তিত্ব ডা: অমিতাভ ভট্টাচার্য, নাট্য গবেষক ড: অপূর্ব দে, ডা: গৌতম মুখোপাধ্যায়, জয়শ্রী সেনগুপ্ত, গৌতম দাস, স্নেহাশিস পাল সহ সমাজের বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিত্ব। স্বাগত ভাষণ দেন আহিরির সম্পাদক অমিত চক্রবর্তী। প্রত্যেকেই টানা নয় বছর এই ধরনের নাট্য মহাযজ্ঞ  চালিয়ে যাবার জন্য উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। 

এবারের উৎসব দশ দিনের। শেষ হবে ২২ জুলাই। ৩৭টি স্বল্প দৈর্ঘ্যের নাটক,একটি পূর্ণদৈর্ঘ্যের নাটক, একটি শ্রুতি নাটক থাকছে এবারের উৎসবে। এ রাজ্যের বিভিন্ন দল ছাড়াও অসম ত্রিপুরা নেপাল এবং বাংলাদেশ থেকেও বিভিন্ন নাট্যদল এই নাট্য উৎসবে অংশগ্রহণ করছে।  উদ্বোধন অনুষ্ঠানের সূচনা হয় নৃত্যের মাধ্যমে। অঙ্কিতা পোদ্দারের পরিচালনায় এক ঝাঁক শিশুর নাচ মঞ্চ মাতিয়ে দিল । গান কবিতা নাচ ধ্বনি আলোর সুন্দর মেলবন্ধনে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে। এরপর ছিল প্রথম দিনের তিনটি নাটক। প্রথমটি  হিন্দ মোটর কাল্পনিকের 'নিরন্তর'। রচনা ও পরিচালনায় ছিলেন সুদীপ্ত রায়। ধর্মের বিষাক্ত নিঃশ্বাসে আজও রক্ত ঝরে নারীর, পাশবিক অত্যাচারের শিকার হয় সে, লুন্ঠিত হয় মানবিকতা। এই ছিল এই নাটকের মূল বিষয়বস্তু। পরবর্তী নাটক বেলঘরিয়া থিয়েটার অ্যাকাডেমির 'রবীন্দ্রজয়ন্তী'। মঞ্চ জুড়ে হাসির তুফান তোলে এই নাটক।

রবীন্দ্রনাথকে নিয়ে চারপাশে যে ব্যবসা চলছে, এই নাটক হাসির আড়ালে তার বিরুদ্ধেই জোরালো প্রতিবাদ তুলে ধরে। রচনা-পরিচালনা এবং মদনমামার চরিত্রে ডা: অমিতাভ ভট্টাচার্য-র অভিনয় ছিল এই নাটকের মূল আকর্ষণ।সঙ্গে যোগ্য  সঙ্গত করেছেন সন্দীপ রায়, ধৃতিকণা  ভট্টাচার্য, আকাশ পাল, প্রদীপ মণ্ডল। সংগীত প্রক্ষেপণে ছিলেন পায়েল রায় এবং দেবাশিস  সেনগুপ্ত। শেষ নাটক ছিল সোদপুর অনুবন্ধ নাট্যগোষ্ঠীর 'আম্পায়ার'। বিষয়বস্তু ছিল ক্রিকেট দুনিয়ায় নানা দুর্নীতি। রচনায় মনোজ গুহ ও পরিচালনায় তাপস রাহা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সৌমিত্র মুখোপাধ্যায় এবং মধুমিতা বসু।


```