Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্স অফিসে বাজিমাত ‘কেশরী চ্যাপ্টার ২’র, কোনওরকমে ধুঁকছে ‘জাট’, কে কত আয় করল?

বক্স অফিস রিপোর্ট বলছে, অক্ষয় কুমারের এই ঐতিহাসিক ছবি ব্যবসার নিরিখে জমিয়ে খেলেছে। এর ঠিক উল্টো ছবি দেখা যাচ্ছে সানি দেওল অভিনীত ‘জাট’-এর ক্ষেত্রে।

বক্স অফিসে বাজিমাত ‘কেশরী চ্যাপ্টার ২’র, কোনওরকমে ধুঁকছে ‘জাট’, কে কত আয় করল?

ফাইল চিত্র

শেষ আপডেট: 24 April 2025 09:59

দ্য ওয়াল ব্যুরো: জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের অজানা অধ্যায় অবলম্বনে নির্মিত ‘কেশরী চ্যাপ্টার ২’ ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। বক্স অফিস রিপোর্ট বলছে, অক্ষয় কুমারের এই ঐতিহাসিক ছবি ব্যবসার নিরিখে জমিয়ে খেলেছে। এর ঠিক উল্টো ছবি দেখা যাচ্ছে সানি দেওল অভিনীত ‘জাট’-এর ক্ষেত্রে—দ্বিতীয় সপ্তাহে এসে ছবিটির আয় কার্যত টিমটিম করছে।

বুধবার, ২৩ এপ্রিল—কে কত আয় করল?

কেশরী চ্যাপ্টার ২:

মুক্তির ষষ্ঠ দিনে, অর্থাৎ ২৩ এপ্রিল বুধবার, ছবিটি সংগ্রহ করেছে ৩ কোটি ২০ লাখ টাকা। যদিও আগের দিনের তুলনায় আয় কিছুটা কমেছে, তবুও ছবিটির মোট কালেকশন পৌঁছেছে ৪২ কোটি ২০ লাখ টাকায়।  

শুক্রবার মুক্তির দিন আয় ছিল ৭ কোটি ৭৫ লাখ টাকা। শনিবার ও রবিবার ছবিটি যথাক্রমে আয় করে ৯ কোটি ৭৫ লাখ ও ১২ কোটি টাকা।  

সপ্তাহের শুরুতেই সোমবার ছবিটির আয় খানিকটা কমে দাঁড়ায় ৪ কোটি ৫০ লাখে, এবং মঙ্গলবার সেটি হয় ৫ কোটি টাকা।

জাট:

অন্যদিকে, দ্বিতীয় বুধবারে গিয়ে একপ্রকার মুখ থুবড়ে পড়েছে ‘জাট’-এর আয়। সেদিন সানি দেওলের এই অ্যাকশন ড্রামাটি আয় করেছে মাত্র ১ কোটি ৯ লাখ টাকা। সব মিলিয়ে ভারতের বক্স অফিসে এখন পর্যন্ত ছবিটির আয় দাঁড়িয়েছে ৭৯ কোটি ২২ লাখ টাকা।  

প্রথম সপ্তাহেই ‘জাট’ তুলেছিল ৬১ কোটি ৬৫ লাখ টাকা। দ্বিতীয় সপ্তাহে শুক্রবারের আয় ছিল ৪ কোটি, শনিবার ৩.৭৫ কোটি, রবিবারে কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছিল ৫ কোটি টাকা। তবে সোমবার ফের আয় পড়ে দাঁড়ায় ১ কোটি ৮৫ লাখে এবং মঙ্গলবার তা হয় ১ কোটি ৮৮ লাখ টাকা।

কোন ছবির গল্প কেমন?

কেশরী চ্যাপ্টার ২:

অক্ষয় কুমার, আর মাধবন এবং অনন্যা পান্ডে অভিনীত এই ছবি পরিচালনার মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে পা রাখলেন করণ সিং ত্যাগী।  

ছবিটির প্রেক্ষাপট ১৯১৯ সালের ঐতিহাসিক জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড, তবে পরিচালক তুলে ধরেছেন সেই ঘটনার এক অনালোচিত, অজানা দিক।  

চলতি বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত এই ছবিটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেকটিভ ও কেপ অব গুড ফিল্মস।

জাট:

গোপী চাঁদ মালিনেনি পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছে ১০ এপ্রিল। মাইথেরি মুভি মেকার্স প্রযোজিত ছবিটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সানি দেওল, রণদীপ হুডা এবং সাইয়মি খের।


```