Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আরজি করে মৃত বাবার মুখ দেখতে সাড়ে তিন হাজার টাকা দিতে হয়', ক্ষোভ কায়া ব্যান্ডের অরিন্দমের

অনন্যা ভট্টাচার্য লেখেন, 'বাহ বাহ দারুণ সিস্টেম'। পরিচালক সুব্রত সেনও অরিন্দমের পোস্ট পড়ে চমকে যান।

'আরজি করে মৃত বাবার মুখ দেখতে সাড়ে তিন হাজার টাকা দিতে হয়', ক্ষোভ কায়া ব্যান্ডের অরিন্দমের

'কায়া' ব্যান্ডের সদস্য অরিন্দম

শেষ আপডেট: 28 August 2024 11:50

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফুঁসছে চারিদিক। বিচার চেয়ে রাস্তায় নামছেন মানুষ। ঘটনার তদন্তে উঠে আসছে হাসপাতালের অনিয়মের প্রসঙ্গ। এই আবহে এবার গুরুতর অভিযোগ করলেন কলকাতার বাংলা ব্যান্ড 'কায়া'র অন্যতম সদস্য অরিন্দম। জানালেন, মৃত বাবার মুখ দেখতে তাঁর কাছে চাওয়া হয়েছিল সাড়ে ৩ হাজার টাকা।   

মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট করেন অরিন্দম। সেখানে তিনি লেখেন, '২০১৯ সালে আমি আমেরিকায় অনুষ্ঠান করতে গেছি পুজোর সময়। ক'দিন পর বাবা (জগৎ কৃষ্ণ চ্যাটার্জী )আমাকে ছেড়ে চলে যায়। বাবা দেহ দান করে গেছিল। এই আরজি করে রাখা ছিলো দেহ। দু'দিন পর ফিরে বাবার শুধু মাত্র মুখটা দেখার জন্য আমাকে ৩৫০০ টাকা দিতে হয়েছিলো । বলেছিল চা-পানির জন্য।' 

ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে রীতিমত শোরগোল পড়ে যায় নেট মাধ্যমে। কমেন্টে ক্ষোভ উগড়ে দেন বহু শিল্পী। গায়ক অনন্যা ভট্টাচার্য (ক্ষ্যাদা) লেখেন, 'বাহ বাহ দারুণ সিস্টেম'। পরিচালক সুব্রত সেনও অরিন্দমের পোস্ট পড়ে চমকে যান। লেখেন, 'কী বলছ?' তার উত্তরে অরিন্দম লেখেন, 'হ্যাঁ দাদা, সত্যি কথা।'


```