2.jpg)
শেষ আপডেট: 20 January 2024 14:02
দ্য ওয়াল ব্যুরো: একজন অসহায় ব্যবসাদার, যার সম্প্রতিই অনেকগুলো টাকা ডুবেছে। সে যদি হঠাৎ এক স্যুটকেস টাকা পায়, তবে কী করবে?
এই গল্প নিয়েই আসতে চলেছে ক্লিকের নতুন সিরিজ, ৩৬ ঘণ্টা। জন হালদারের পরিচালনায় কৌশিক সেন অভিনীত এই সিরিজের ট্রেলার ইতিমধ্যেই সবার মুখেমুখে। ট্রেলার দেখে গল্পের খানিক আঁচ পাওয়া যায়।
নীহার একজন ব্যবসায়ী। শেয়ার মার্কেটে ধস নামার কারণে তার বেশ অনেকটা টাকা ডুবে যায়। পাওনাদারদের লাগাতার চাপে সে অগত্যা এক পার্টনারের কাছে যায় টাকা জোগাড় করতে। যাওয়ার পথে রাস্তায় কাকতালীয় ভাবে সে একটি গাড়ি দেখতে পায়, যার অ্যাক্সিডেন্ট হয়েছে। তাতে খুঁজে পায় বেশ কিছু টাকাও। সেটা দেখে নীহার লোভ সামলাতে পারে না। নিয়ে নেয়। কিন্তু ভাগ্যের পরিহাসে তার রাস্তা গুলিয়ে যায় এবং একটি জঙ্গলে আশ্রয় নেয়। সে বুঝতেও পারেনা যে এই টাকাকে ঘিরে যে কোন রাজনৈতিক জালে জড়িয়ে পড়ছে। কী হবে নীহারের?
লোভ, প্রতারণা নিয়ে একটি রোমহর্ষক থ্রিলার, ৩৬ ঘণ্টা। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য।
ক্লিকের সঙ্গে কৌশিক রায়ের প্রথম কাজ এটি। বোঝে না বোঝে না, খড়কুটো, ফাগুন বউ ইত্যাদি সিরিয়ালের চেনা মুখ কৌশিক। এছাড়াও উনি প্রলয়, মাটি, একলা চল, ধর্মযুদ্ধ, অন্য বসন্তের মত সিনেমায় অভিনয় করে সবার মন কেড়েছেন। এখানে কৌশিক রায় ছাড়াও আছেন প্লাবণ বসু, রিয়া গাঙ্গুলি, দেবশ্রী রায়, সোমনাথ চক্রবর্তী প্রমুখরা।