Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপের আবহে কৌশিকের মন জুড়ে 'আর্জেন্টিনা' 

দ্য ওয়াল ব্যুরো: ইস্ট-মোহনে বিভক্ত বাঙালি বিশ্বকাপ এলেই মিলেমিশে একাকার। তখন আর লাল-হলুদ, সবুজ-মেরুন নয়, কলকাতার পথ ঘাট ভাগ হয়ে যায় হলুদ-সবুজ আর আকাশি-সাদায়। পেলে-মারাদোনার সময় থেকেই বাঙ্গালিদের এই ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি। রাশিয়া বিশ্বক

বিশ্বকাপের আবহে কৌশিকের মন জুড়ে 'আর্জেন্টিনা' 

শেষ আপডেট: 15 June 2018 09:03

দ্য ওয়াল ব্যুরো: ইস্ট-মোহনে বিভক্ত বাঙালি বিশ্বকাপ এলেই মিলেমিশে একাকার। তখন আর লাল-হলুদ, সবুজ-মেরুন নয়, কলকাতার পথ ঘাট ভাগ হয়ে যায় হলুদ-সবুজ আর আকাশি-সাদায়। পেলে-মারাদোনার সময় থেকেই বাঙ্গালিদের এই ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি। রাশিয়া বিশ্বকাপেও তার ব্যতিক্রম নয়। দেদার বিকোচ্ছে জার্সি। কেউ কেউ তো মজা করে বলছেন, ময়দান মার্কেটও বুঝি হার মানাচ্ছে রেড স্কোয়ারকে। আর এ হেন ফুটবল জ্বরের প্রভাব পড়েছে টলি পাড়াতেও। তারকারা ইতিমধ্যেই ভাগ হয়ে গিয়েছেন ব্রাজিল-আর্জেন্টিনায়। কেউ কেউ সমর্থন করছেন জার্মান, স্পেন, পর্তুগাল কিংবা ২০১৮'র ডার্কহর্স বেলজিয়ামকে। তবে কৌশিক গাঙ্গুলি যে ডাই হার্ট আর্জেন্টিনার ফ্যান সেটা কিন্তু টুইট করে এ দিন বুঝিয়ে দিয়েছেন পরিচালক। মেসির ১০ নম্বর নীলসাদা জার্সির একটা ছবি পোস্ট করে কৌশিক লিখেছেন, 'এখন আর সিনেমা নয়, শুধু ফুটবল'। সদ্য বিসর্জনের সিক্যুয়েল 'বিজয়ার' শ্যুটিং সেরে ফিরেছেন কৌশিক গাঙ্গুলি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছেন তিনি। আর তারপরেই পরিচালকের এই টুইট। দেখে বোঝাই যাচ্ছে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত হাতে নতুন কোনও কাজ নেবেন না পরিচালক। মন দিয়ে খেলা দেখবেন। এবং অবশ্যই দেখেবন আর্জেন্টিনার খেলা। মেসির পায়ের জাদু। https://twitter.com/KGunedited/status/1007502650181423104

```