Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘অর্ধাঙ্গিনী ২ সম্পূর্ণ গুজব, আমিই জানি না এই ছবির কথা!’ বললেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়

‘অর্ধাঙ্গিনী' দুই নারীর গল্প। বলা ভাল, দুই স্ত্রীর গল্প। একজন প্রাক্তন আর এক জন বর্তমান। চূর্ণী গঙ্গোপাধ্যায় ও জয়া আহসান।

‘অর্ধাঙ্গিনী ২ সম্পূর্ণ গুজব, আমিই জানি না এই ছবির কথা!’ বললেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়

অর্ধাঙ্গিনী

শেষ আপডেট: 24 April 2025 16:30

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের শ্রেষ্ঠ ছবিগুলির মধ্যে অন্যতম ছিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অর্ধাঙ্গিনী'। ছবিটি দর্শক মহলে যেমন প্রশংসিত হয়, তেমনই বক্সঅফিস থেকে পুরস্কারের ঝুলিতেও সে বছর ‘অর্ধাঙ্গিনী' ছিল সবার প্রথমে। 

ক’দিন আগেই শোনা যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় এবার ‘অর্ধাঙ্গিনী ২' ছবি করতে চলেছেন। চিত্রনাট্য লেখাও নাকি তাঁর হয়ে গেছে। হয়ে গেছে চরিত্র চিত্রণও। বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই খবর বেরিয়ে গেছে। কিন্তু এই বিষয়ে ‘দ্য ওয়াল’কে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নিজে বললেন, এমনটা সত্য নয়। 

‘অর্ধাঙ্গিনী' দুই নারীর গল্প। বলা ভাল, দুই স্ত্রীর গল্প। একজন প্রাক্তন আর এক জন বর্তমান। চূর্ণী গঙ্গোপাধ্যায় ও জয়া আহসান। শুভ্রা আর মেঘনার দ্বৈরথ প্রতিটি দর্শকদের, বিশেষ করে মহিলাদের মন ছুঁয়ে গেছিল। এক পুরুষের প্রাক্তন স্ত্রী আর বর্তমান স্ত্রী, পরিস্থিতির চাপে মুখোমুখি হলে সেসব প্লট চিরকালই সিনেমায় সর্বাধিক শিরোনামে থাকে। আর এমন প্লট যদি কৌশিক গঙ্গোপাধ্যায়ের কলমে পড়ে তাহলে তো সংলাপ ততখানি মন ছুঁয়ে যাবেই। ঋতুপর্ণ ঘোষ জমানার বহুদিন পর দর্শক সিনেমাহল ভরিয়ে দেখেছিল কৌশিকের ‘অর্ধাঙ্গিনী'।

তবে সত্যিই কি ‘অর্ধাঙ্গিনী ২' আবার করছেন কৌশিক? ‘দ্য ওয়াল’কে কৌশিক গঙ্গোপাধ্যায় বললেন, ' সে তো বহুদিন ধরে খবর হচ্ছে আমি 'বিসর্জন', 'বিজয়া'র পর 'বিসর্জন' থ্রি বানাচ্ছি। এটাও গুজব। করতে হয়তো চাই, কিন্তু এখন কোনও পরিকল্পনা নেই। ‘অর্ধাঙ্গিনী ২' করছি না এখন। এ খবর একেবারেই গুজব। আমাকে জিজ্ঞেস না করেই চতুর্দিকে মনগড়া খবর তৈরি করা হয়। সিকুয়্যাল করতে ভালই লাগে। কিন্তু ‘অর্ধাঙ্গিনী ২' একেবারেই ভাবিনি এখন। তবে দর্শকদের মধ্যে যে আমার ছবির পরবর্তী ভাগ নিয়ে উন্মাদনা আছে, সেটা ভালই লাগে।’ 

যদিও সিনেপ্রেমীদের মধ্যে একাংশ বলছেন, কৌশিক গঙ্গোপাধ্যায় অর্ধাঙ্গিনী ২ করছেন নিশ্চিতভাবেই, কৌতূহল বাড়ানোর জন্যই গোপন রাখছেন সে কথা। তবে সত্যিটা যাই হোক, এ কথা অস্বীকার করার উপায় নেই যে, ঋতুপর্ণ ঘোষের পর কৌশিক গঙ্গোপাধ্যায়ই টলিপাড়ার সেই মাপের পরিচালক, যাঁর ছবি দেখতে বাঙালি দর্শক এখনও চোখ বন্ধ করে ভরসা করে। গল্প বলার সারল্যই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির ইউএসপি।


```