Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নতুন রূপে ফিরছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’, প্রোমোতে কী বললেন বিগ বি?

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার ছোটপর্দায় ফিরছে সারা দেশের অন্যতম প্রিয় টিভি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই অনুষ্ঠানের ১৫তম সিজনের প্রোমো। যেখানে উঠে এসেছে ভারত বদলানোর কথা। আর এরপর থেকেই প্

নতুন রূপে ফিরছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’, প্রোমোতে কী বললেন বিগ বি?

শেষ আপডেট: 30 June 2023 12:52

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার ছোটপর্দায় ফিরছে সারা দেশের অন্যতম প্রিয় টিভি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই অনুষ্ঠানের ১৫তম সিজনের প্রোমো। যেখানে উঠে এসেছে ভারত বদলানোর কথা। আর এরপর থেকেই প্রশ্ন উঠছে যে, ভারত যদি সময়ের সঙ্গে বদলে যেতে পারে তাহলে কেবিসি কেন বদলাবে না? আর এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চন আর ‘কৌন বনেগা ক্রোড়পতি’ যেন একে অপরের সমার্থক। সেই ব্যারিটোন স্বরে ‘দেবী অউর সজ্জনও নমস্কার’—এই সংলাপ যেন দেশবাসীর কানে ও মনে আজীবন গেঁথে রয়েছে। এবারও তিনিই রয়েছেন সঞ্চালকের ভূমিকায়। আর শো-এর প্রোমোতেই অমিতাভ বচ্চন জানিয়েছেন, কেবিসিও শীঘ্রই নতুন ফর্ম্যাটে নতুন পরিবর্তন নিয়ে দর্শকদের সামনে আসছে।

গত এপ্রিল মাস থেকে কেবিসি’র নতুন সিজনের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। তাই ধরে নেওয়া হচ্ছে যে, খুব শিগগিরই ছোটপর্দায় আবার ফিরতে চলেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’। আগামী মাস থেকেই শুরু হবে এর শ্যুটিং। উল্লেখ্য, ২০০৭ সালে এই অনুষ্ঠানটির তৃতীয় সিজন ছাড়া বাকি সব সিজনেই সঞ্চালকের আসনে বসে প্রতিযোগীদের প্রশ্ন করতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। সেবছর তাঁর জুতোয় পা গলিয়েছিলেন শাহরুখ খান।

নিয়ম ভাঙলেন বিগ বি! জুতো পরে ভক্তদের সঙ্গে দেখা করলেন অমিতাভ


```