Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বয়কট হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! দীপিকার পর ক্যাটরিনার শরীরেও গেরুয়া 'বসন'

‘বেশরম রং’ গানে দীপিকার গেরুয়া মনোকিনি নিয়ে তুমুল চর্চা হয়েছিল। এবার 'টাইগার ৩'-এর গানে ক্যাটরিনার পরনেও দেখা গেল গেরুয়া রঙের ‘বসন’।

বয়কট হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! দীপিকার পর ক্যাটরিনার শরীরেও গেরুয়া 'বসন'

শেষ আপডেট: 23 October 2023 16:05

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে মুক্তি পেল যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি ‘টাইগার ৩’-এর গান ‘লেকে প্রভু কা নাম’। সেখানে সলমন ও ক্যাটরিনার নাচ ফিরিয়ে দিয়েছে ‘এক থা টাইগার’-এর ‘মাশাল্লাহ’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ‘সোয়্যাগ সে স্বাগত’ গানের স্মৃতি। তবে একইসঙ্গে আরও একটি ঘটনা মনে করিয়ে দিয়েছে এই গানের একটি দৃশ্য। তা হল ‘পাঠান’-এর ‘বেশরম রং’। সেই গানে দীপিকার গেরুয়া মনোকিনি নিয়ে তুমুল চর্চা হয়েছিল। এবার নতুন ছবির গানে ক্যাটরিনার পরনেও দেখা গেল গেরুয়া রঙের ‘বসন’।

দেখুন এই ভিডিও:

একবার নয়, একাধিক দৃশ্যে ওই গেরুয়া রঙের পোশাকটি পরে নাচতে দেখা গিয়েছে ক্যাটরিনাকে। যা দেখে স্বাভাবিকভাবেই দর্শকদের মনে পড়েছে কয়েক মাস আগেই সেই ঘটনা। গানের নাম ‘বেশরম রং’ ও গানের দৃশ্যে দীপিকার গেরুয়া মনোকিনি দেখে ক্ষোভে ফেটে পড়েছিল দেশের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলি। ‘পাঠান’ এবং শাহরুখ খানকে বয়কটের ডাকও দেওয়া হয়েছিল। দাবি উঠেছিল, সিনেমাটি থেকে এই গেরুয়া পোশাক পরা দৃশ্য বাদ দিতে হবে। যদিও শেষ অবধি তা হয়নি। বরং সিনেমায় ওই একই রঙের বিকিনি পরে জলকেলি করে ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছিলেন দীপিকা।

এবার ফের গেরুয়া পোশাক পরে ক্যাটরিনাকে নাচতে দেখেই আলোচনা শুরু হয়েছে সিনেমামহলে। ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করার জন্যই কি দীপিকার পর ক্যাটরিনাকেও একই রঙের পোশাক পরানো হল? নাকি বয়কট হুঁশিয়ারি বা বিতর্ককে পাত্তাই দিতে চাইছেন না নির্মাতারা, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কেউ কেউ এই ঘটনাকে সিনেমার প্রোমোশন হিসাবেই দেখছেন। তাঁদের বক্তব্য, বিতর্ককে সঙ্গী করেই সিনেমার বক্স অফিস বৈতরণী পার হতে চাইছে প্রযোজনা সংস্থা। তবে এই নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি যশ রাজ ফিল্মসের কেউই।


```