
শেষ আপডেট: 28 January 2021 08:56
তাহলে কি বন্ধু থেকে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠলেন ভিকি-ক্যাটরিনা! কারণ ছবি দেখে বোঝা যাচ্ছে, ভিকিকে জড়িয়ে ধরে আছেন ক্যাটরিনা কাইফ। এদিকে ক্যাটরিনার ছবি জুড়ে হাজার হাজার নীল প্রজাপতি! এটাই বা কিসের ইঙ্গিত! জোর জল্পনা শুধু না, ব্যাপক উত্তেজিতও ভিকি, ক্যাটরিনার অনুরাগীরা।
বলিউডের এই নয়া হট কাপল প্রায়ই খবরের শিরোনামে উঠে আসছেন। কারণ! গুঞ্জন যাই হোক, সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত সরাসরি মুখ খোলেননি কেউ। আর নতুন সম্পর্কের গুঞ্জন শুনলে, নেটিজেনদের আগ্রহ যে এক ধাক্কায় দ্বিগুণ হয়, সেটাও অনেকের জানা। কখনও ভিকির টি-শার্টে মুখ গুঁজে, কখনও বা বেড়াতে গিয়ে জানলার কাঁচে ভিকির ছায়া, আবার ভিকির পরনের সোয়েট শার্ট পরেও ছবি শেয়ার করছেন ক্যাটরিনা। যা দেখে, সন্দেহকে আর সন্দেহর জায়গায় রাখতে পারছেন না কেউ।
অন্যদিকে শোনা যাচ্ছে রনি স্ক্রুওয়ালার পরবর্তী প্রেমের সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনা-ভিকি। তাহলে কি সিনেমায় অভিনয় করতে করতে, একে অপরের সঙ্গে জড়িয়ে গেলেন এই দুই অভিনেতা। এর আগেও তো বলিউডে এমন উদাহরণ দেখা গেছে। সালমান খান, ঐশ্বর্য রাই, রণবীর সিং, দীপিকা পাড়ুকোনের প্রেমের শুরু হয়েছিল সঞ্জয় লীলা বনশালির ছবিতে কাজ করতে করতেই। ফের তাহলে সেই পথেই কি হাঁটলেন ভিকি-ক্যাটরিনা! জল্পনা এখন তুঙ্গে।