
শেষ আপডেট: 1 April 2022 13:36
দ্য ওয়াল ব্যুরো: করিশ্মা কাপুর (Karishma Kapoor)। নব্বইয়ের দশকে বলিউডের পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন তিনি। গোবিন্দার সঙ্গে তাঁর জুটির আকর্ষণ তো মৌমাছির মতো হলে টেনেছে দর্শকদের। কিন্তু একটা সময় পর ইন্ডাস্ট্রিতে ব্রাত্য হয়ে পড়েন করিশ্মা। তাঁর ব্যক্তিগত জীবনের টানাপড়েনও কারও অজানা নয়।

আরও পড়ুন: ‘শেরশাহ’ থেকে ‘৮৩’, ‘লুডো’, আইআইএফএ নমিনেশনে একুশের এক ঝাঁক 'মাস্টারপিস'
সঞ্জয় কাপুরের সঙ্গে বেশ কয়েক বছর সংসার করার পর ২০১৬ সালে ডিভোর্স হয় করিশ্মার। সন্তানদের নিয়ে বাপের বাড়িতেই থাকেন তিনি। নিজের বিবাহিত জীবনের টানাপড়েন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন করিশ্মা।

করিশ্মা জানিয়েছেন, হানিমুনের রাতে নিজের স্বামীর কাছে চরম অপমানিত হতে হয়েছিল তাঁকে। এক রাতের জন্য করিশ্মা কাপুরকে নাকি নিলামে তুলেছিলেন স্বামী সঞ্জয়। বন্ধুদের সঙ্গে স্ত্রীকে নিয়ে চলেছিল দর কষাকষি। এমনকি সঞ্জয় তাঁর বন্ধুর সঙ্গে করিশ্মাকে ঘনিষ্ঠ হতেও জোর করেছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

এত কিছুর পরেও স্বামীর সংসার সহজে ছাড়েননি করিনা কাপুরের দিদি। মুখ বুজে সহ্য করেছেন স্বামী, শ্বশুরবাড়ির গঞ্জনা। নিজের সম্মান তো বটেই, সন্তানদের মুখের দিকে চেয়েও যতটা সম্ভব চুপ করেছিলেন তিনি। কিন্তু সহ্যের বাঁধ একসময় ভাঙে। সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ির পাট চুকিয়ে বাড়ি ফিরে আসেন করিশ্মা। সেই থেকে একাই লড়ছেন জীবনের লড়াই। সবসময় পাশে পেয়েছেন পরিবারকেও।