
শেষ আপডেট: 28 May 2023 10:47
দ্য ওয়াল ব্যুরো: যে কোনও ইভেন্ট হোক বা খেলার মাঠ, করিনা কাপুরের (Karina kapoor) উপস্থিতি মানেই সেই জায়গা উজ্জ্বল হয়ে যায় তারকার গ্ল্যামারের ছটায়। সম্প্রতি বলিউডের এই ডিভাকে দেখা গেল ফর্মুলা ওয়ান রেসে (Karina kapoor presents at formula one)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবিগুলি পোস্ট করলেন করিনা।

ইনস্টাগ্রামে অনেক সময়ই তাঁকে দুই ছেলে অথবা স্বামী সইফের সঙ্গে ছুটি কাটাতে দেখা যায়।
বেজ রঙের প্রিন্টেড টপ, স্কার্ফ এবং একই রঙের প্যান্টে দেখা গেল করিনাকে। সানগ্লাস চোখে গ্যালারি থেকে চিত্রগ্রাহকদের পোজ দেন বলিউড ডিভা।
করিনার পাশাপাশি এই মাঠে দেখা গেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংকেও। এছাড়াও ফর্মুলা ওয়ান রেসিং খেলোয়াড় ভালতেরি বোটাসকেও দেখা যায় করিনার সঙ্গে ছবি তুলতে।

বেশ কিছুদিন আগেই মোনাকোতে এই ফর্মুলা ওয়ান রেস দেখতে উপস্থিত হয়েছেন করিনা। গোয়া থেকে শ্যুটিং সেরে সরাসরি তিনি উপস্থিত হন মোনাকোতে। এই ফর্মুলা ওয়ান রেস যে তিনি খুবই উপভোগ করছেন তা বোঝা গেল করিনার পোস্টে।
ছবিগুলি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। কেউ বললেন, 'গ্ল্যামারের ছটায় চোখ ধাঁধিয়ে যাচ্ছে'। এক নেটিজেনের মতে করিনা ভারতীয় সিনেমার অন্যতম মুখ।
‘পান সিং তোমর’-এ সেরা অভিনয়, স্ত্রীর প্রশংসা শুনে কেঁদে ফেলেছিলেন ইরফান