Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

আসছে 'বজরঙ্গি ভাইজান'-এর সিক্যুয়েল! করিনার বদলে নাকি এই দক্ষিণী অভিনেত্রী, বাড়ছে জল্পনা

দ্য ওয়াল ব্যুরো: সলমনের খানের সুপারহিট সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল (Bajrangi Bhaijaan 2) হবে, এ খবর অনেক দিন আগেই জানেন দর্শকরা। অধীর আগ্রহে অপেক্ষাও করে রয়েছেন অনেকে। তবে এবার এই সিক্যুয়েল নিয়েই বড়সড় চমক দিল বলিউড। শোনা গেছে, এ

আসছে 'বজরঙ্গি ভাইজান'-এর সিক্যুয়েল! করিনার বদলে নাকি এই দক্ষিণী অভিনেত্রী, বাড়ছে জল্পনা

শেষ আপডেট: 26 March 2023 11:02

দ্য ওয়াল ব্যুরো: সলমনের খানের সুপারহিট সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল (Bajrangi Bhaijaan 2) হবে, এ খবর অনেক দিন আগেই জানেন দর্শকরা। অধীর আগ্রহে অপেক্ষাও করে রয়েছেন অনেকে। তবে এবার এই সিক্যুয়েল নিয়েই বড়সড় চমক দিল বলিউড। শোনা গেছে, এই সিক্যুয়েল থেকে বাদ পড়ছেন করিনা কাপুর (Kareena Kapoor)। তাঁর বদলে চরিত্রটি করছেন দক্ষিণী নায়িকা পূজা হেগড়ে! সিক্যুয়েলের নাম ‘পবন পুত্র ভাইজান’।

এই খবর সামনে আসতেই হইচই পড়ে গেছে নানা মহলে। অনেকেই প্রশ্ন তুলেছেন, করিনাকে সরিয়ে পূজাকে কেন? চিত্রনাট্যের প্রয়োজনেই কি এই বদল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে! বিশেষ করে সিনেমাটি যেখানে সুপারহিট হয়েছিল, করিনার চরিত্রও দর্শকদের মনে দাগ কেটেছিল, তার পরেও কেন এই বদল!

অনেকেই বলছেন, পূজা হেগড়ে তামিল ছবির জগতে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেও, তাঁর বেশ কিছু তেলেগু ছবি পরপর ফ্লপ করেছে। এই পরিস্থিতিতে পূজা এখন বলিউডের বৈতরণী পার করার চেষ্টা করছেন, সলমন খানের সাহায্য নিয়ে। তিনি সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে ইতিমধ্যেই কাজ করেছেন, সেখান থেকেই নিজের জায়গা তৈরি করার চেষ্টায় রয়েছেন। এর পরে তাঁকে বজরঙ্গির সিক্যুয়েলে নেওয়া নাকি খোদ সলমনেরই ইচ্ছে।

অন্য এক সূত্র আবার এই দাবি একেবারে উড়িয়ে দিয়ে বলছে, ছবির চিত্রনাট্য এখনও তৈরি হয়নি। তাই চিত্রনাট্য ছাড়া অভিনেত্রী পরিবর্তন করা সম্ভব নয়। ছবিটি প্রোডাকশন পর্যন্ত পৌঁছতে এখনও দেরি রয়েছে। তাই করিনার জায়গায় পুজাকে কাস্টিং করা হচ্ছে, এখনই এ কথা বলা যায় না।

প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তি পেয়েছিল সলমান খান ও করিনা কাপুর খান অভিনীত ব্লকবাস্টার ছবি ‘বজরঙ্গি ভাইজান’। এই ছবিটি প্রায় ৩০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছিল। ছবিতে দেখানো হয়েছিল, একটি হারিয়ে যাওয়া বাচ্চা মেয়েকে তার বাড়িতে ফিরিয়ে আনবে সলমন খান অভিনীত চরিত্র, হনুমান ভক্ত পবন অর্থাৎ ভাইজান। এরপর ভাইজান ও বাচ্চাটির মধ্যে গড়ে উঠবে এক স্নেহের বন্ধন। ‘বজরঙ্গি ভাইজান’ ছিল সলমন অভিনীত সেরা ছবিগুলির মধ্যে অন্যতম। তাই স্বাভাবিক ভাবেই এর সিক্যুয়েল কী হবে, কবে হবে, তাতে কে কে অভিনয় করবেন, এই নিয়ে জনমানসে বিপুল কৌতূহল রয়েছে।

ক্যানসারের আয়ুর্বেদিক চিকিৎসার নামে ১৫ লক্ষের প্রতারণা! মামলা ঠুকলেন রেলকর্মী


```