Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পৃথ্বীরাজের হাত ধরে ক্রাইম থ্রিলারে ফিরছেন করিনা!

এল নতুন খবর। মেঘনা গুলজার ও করিনা কাপুর খান এক ক্রাইম থ্রিলারে কাজ করতে চলেছেন। এর ফলাফল যে যথেষ্ট প্রশংসনীয়, তা বলা যেতেই পারে।

পৃথ্বীরাজের হাত ধরে ক্রাইম থ্রিলারে ফিরছেন করিনা!

করিনা কাপুর খান-পৃথ্বীরাজ সুকুমারন

শেষ আপডেট: 14 April 2025 15:19

দ্য ওয়াল ব্যুরো: এল নতুন খবর। মেঘনা গুলজার ও করিনা কাপুর খান এক ক্রাইম থ্রিলারে কাজ করতে চলেছেন। এর ফলাফল যে যথেষ্ট প্রশংসনীয়, তা বলা যেতেই পারে। গুলজারের পরিচালনায় নির্মিত হয় ইনভেস্টিগেটিভ ড্রামা ‘তলভার’, আর করিনা কাপুর খান মন কাড়েন ‘জানে জান‘ ও ‘দ্য বাকিংহ্যাম মার্ডারস’-এ তাঁর অনবদ্য অভিনয়ে। এবার এই দুই শিল্পী একসঙ্গে আসতে চলেছেন। সঙ্গে থাকছেন মালয়ালম থ্রিলার জগতের পরিচিত মুখ পৃথ্বীরাজ সুকুমারন, যিনি ‘মুম্বই পুলিশ ও মেমোরিজ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচনকদের কাছেও প্রশংসা কুড়িয়েছেন।

প্রযোজনা সংস্থা ‘জংলি পিকচার্স’,  ‘তালভার’ ও ‘রাজি’র পর তৃতীয়বারের মতো মেঘনা গুলজারের সঙ্গে হাত মেলালো। তাঁদের নতুন প্রজেক্ট ‘দায়রা’, যা বর্তমানে প্রি-প্রোডাকশনে রয়েছে, লিখেছেন ইয়াশ ও সীমা। এই ছবিতে করিনা কাপুর খান ও পৃথ্বীরাজ সুকুমারণের প্রথম একসঙ্গে কাজ করতে চলেছেন, যা আগ্রহ ও উত্তেজনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে সিনেমহলে।

পরিচালক মেঘনা গুলজার জানালেন,‘সীমা ও ইয়াশের সঙ্গে মিলে গল্পের কালো-সাদা রঙের মধ্যে থাকা ধূসরতা খুঁজে বের করা যেমন চ্যালেঞ্জিং ছিল, তেমনই রোমাঞ্চকর। করিনা ও পৃথ্বীরাজ একসঙ্গে কাজ করছেন, তখন গল্পের ডায়নামিক্স আরও উচ্চতায় পৌঁছবে।

চিত্রনাট্য পড়ে মুগ্ধ পৃথ্বীরাজ বললেন, ‘গল্পটা বহুস্তরবিশিষ্ট এবং সাধারণ মানুষের সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করবে। মেঘনা গুলজারের ভিশন, জংলি পিকচার্স এবং করিনার মতো অভিনেতার সঙ্গে কাজ করাটা দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে। ‘দায়রা’ এমন এক গল্প যা সমাজ, অপরাধ এবং শাস্তির গভীর জায়গায় পৌঁছায়।

বর্তমানে সিনেমায় ২৫ বছর পূর্ণ করেছেন করিনা কাপুর খান। তিনি এখন যেন স্টার-চালিত ফর্মুলা সিনেমার বাইরে বেরিয়ে এসে হন্সল মেহতা ও সুজয় ঘোষের মতো পরিচালকদের সঙ্গে কাজ করে নিজের অভিনয় দক্ষতার নতুন দিগন্ত খুলে দিচ্ছেন। এই জায়গায় মেঘনা গুলজারের সঙ্গে তাঁর কোলাবোরেশন নিঃসন্দেহে সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ।

করিনা বলেন,‘এই সময়ের জন্য এক দারুণ ও প্রাসঙ্গিক গল্প ‘দায়রা’। আমি ভীষণ রোমাঞ্চিত।’ ‘দায়রা’ যে শুধুমাত্র এক থ্রিলার নয়, বরং সমাজ, অপরাধ ও ন্যায়ের পথ ছুঁয়ে যাওয়া এক গভীর গল্প — তা গোটা টিমের আত্মবিশ্বাস থেকেই আন্দাজ করা যাচ্ছে।


```