Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'সবসময় মাথা উঁচু করে চলবি', তইমুরের জন্মদিনে করিনার পোস্ট

দ্য ওয়াল ব্যুরো: জন্মের মুহূর্ত থেকেই সে সেলেব্রিটি। এত ছোট বয়সেই সে সোশ্যাল মিডিয়ার সেনসেশন যেন। নেটিজেনরা মাঝে মধ্যেই দেখতে চান তার এক ঝলক। ঠিক যেমন কোনও তারকাদের পিছনে পাপারাজ্জিরা ঘোরেন, তেমনই তাকেও পছন্দ করেন সকলে। কখন কী পোশাক পরছে

'সবসময় মাথা উঁচু করে চলবি', তইমুরের জন্মদিনে করিনার পোস্ট

শেষ আপডেট: 21 December 2020 07:22

দ্য ওয়াল ব্যুরো: জন্মের মুহূর্ত থেকেই সে সেলেব্রিটি। এত ছোট বয়সেই সে সোশ্যাল মিডিয়ার সেনসেশন যেন। নেটিজেনরা মাঝে মধ্যেই দেখতে চান তার এক ঝলক। ঠিক যেমন কোনও তারকাদের পিছনে পাপারাজ্জিরা ঘোরেন, তেমনই তাকেও পছন্দ করেন সকলে। কখন কী পোশাক পরছে, কখন কী করছে সবটাই খেয়াল করেন নেটিজেনরা। এমনকি কখনও কখনও ক্যামেরা দেখলেই হাত নাড়িয়েও ফেলছে সে। মা'কে দেখেই হয়তো শিখেছে! মাত্র দু'বছর বয়সে তাঁকে দেখেই পুতুলও লঞ্চ করেছিল এক কোম্পানি। যদিও করিনা সাফ জানিয়ে দিয়েছিলেন পুতুলের চেয়ে তাঁর সন্তান বেশি সুন্দর দেখতে। সে বলিউডের সবচেয়ে চর্চিত সেলেব-কিড, তইমুর আলি খান। গতকাল চার বছরে পা দিয়েছে সে। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় কাল শুধুই তইমুর আর তইমুর। মা, মাসি, পরিবারের সকলেই যেমন ভালবাসা জানিয়েছেন, তেমনই নামকরা বলিউডের তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন ছোট্ট 'টিম'কে। জন্মদিনে বাড়ির বাইরে বেরিয়ে ফোটোগ্রাফার, ক্যামেরাম্যানদের সঙ্গে কেক কেটে উদযাপনও করেছে সে। মাত্র চার বছর বয়সেই মাল্টিট্যালেন্টেড সে‌। সবসময়ই কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে ছোট্ট তইমুর। কখনও ক্রিকেট খেলছে। কখনও বাড়ির দেওয়াল রঙ করছে। কখনও ছোট ছোট গাছ লাগাতে বাবাকে সাহায্য করছে। কখনও বা খড়ের চাল বয়ে বেড়াচ্ছে। আবার কখনও গাছেও চড়ে যাচ্ছে। সবটাই মনযোগ দিয়ে করে সে। তাই তো জন্মদিনে করিনা পোস্ট করে লিখেছেন, "জীবনে যেটা করতে সবথেকে ভাল লাগবে, যা তোকে আনন্দ দেবে, তাই করবি। সবসময় মাথা উঁচু করে চলবি।" সন্তানকে মায়ের থেকে বেশি ভাল বোধহয় কেউ বাসতে পারে না এই পৃথিবীতে। এমনটাই মনে করেন করিনা কাপুর খান। জন্মদিনে প্রথম সন্তানের একটা মজাদার ভিডিও পোস্ট করে করিনা লিখেছেন, "এত ছোট বয়স থেকেই যেকোনও কাজের প্রতি তোর নিষ্ঠা দেখে আমি আপ্লুত। শুভ জন্মদিন সন। আমার টিম। জেনে রাখ কেউ কোনওদিন মায়ের চেয়ে ভাল তোকে বাসতে পারবে না।"

```