Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অন্তঃসত্ত্বা অবস্থাতেই ছবির শ্যুটিং করেছি'! 'লাল সিং চাড্ডা'র প্রচারে ছকভাঙার গল্প শোনালেন করিনা

দ্য ওয়াল ব্যুরো: অন্তঃসত্ত্বা অবস্থাতেই 'লাল সিং চাড্ডা'র (Laal Singh Chaddha) শ্যুটিং শেষ করেছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। সম্প্রতি ছবির প্রচারে এসে এক সাক্ষাৎকারে একথাই জানালেন তিনি। বললেন, 'আমি ছবিটির শ্যুটিংয়ের সময় সাড়ে পা

'অন্তঃসত্ত্বা অবস্থাতেই ছবির শ্যুটিং করেছি'! 'লাল সিং চাড্ডা'র প্রচারে ছকভাঙার গল্প শোনালেন করিনা

শেষ আপডেট: 2 August 2022 13:46

দ্য ওয়াল ব্যুরো: অন্তঃসত্ত্বা অবস্থাতেই 'লাল সিং চাড্ডা'র (Laal Singh Chaddha) শ্যুটিং শেষ করেছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। সম্প্রতি ছবির প্রচারে এসে এক সাক্ষাৎকারে একথাই জানালেন তিনি। বললেন, 'আমি ছবিটির শ্যুটিংয়ের সময় সাড়ে পাঁচ মাসের প্রেগন্যান্ট ছিলাম। আমি এখনও আগের মতোই কাজ করি। আমার ছুটির প্রয়োজন হয় না। তাই অন্তঃস্বত্ত্বা অবস্থাতেও সিনেমার কাজ করেছি। যাঁদের এই বিষয়টি নিয়ে সমস্যা আছে, তাঁদের আমি গুরুত্ব দিই না। আমার ভাইয়ের স্ত্রী আলিয়াও প্রেগন্যান্ট অবস্থায় একের পর এক সিনেমার কাজ করছেন। অন্তঃস্বত্ত্বা হলে কাজ করা যাবে না-- এই জাতীয় বিধিনিষেধগুলোকে এবার ভাঙতেই হবে।

‘আমিও দেশকে ভালবাসি’, ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক শুনে ভেঙে পড়লেন আমির

এর আগে ইন্সটাগ্রামে একটি পোস্ট করেছিলেন করিনা কাপুর খান। তিনি সেসময় জানিয়েছিলেন কেন 'লাল সিং চাড্ডা' ছবিটি তাঁর কাছে এত স্পেশ্যাল! ক্যাপশনে করিনা লিখেছিলেন, 'শ্যুটিং চলাকালীন একটা অতিমারি, দু'বার লকডাউন এবং একটি বাচ্চা… আমার অন্যতম স্পেশ্যাল সিনেমা লাল সিং চাড্ডা। অদ্বৈত এবং আমির, আমায় এই ছবির পার্ট করে নেওয়ার জন্য তোমাদের অনেক ধন্যবাদ!'

করিনাকে শেষবার দেখা গিয়েছিল ২০২০ সালের একদম শুরুতে 'আংরেজি মিডিয়াম' ছবিতে। সেই সিনেমায় তাঁর কো-স্টার ছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান ও রাধিকা মদন। দু'বছরেরও বেশি সময় পর তিনি ফের 'লাল সিং চাড্ডা' দিয়ে বড়পর্দায় ফিরছেন যা ১৯৯৪ সালের অন্যতম সেরা ছবি 'ফরেস্ট গাম্প'-এর হিন্দি রিমেক। এরপর তাঁকে দেখা যাবে সুজয় ঘোষের 'দ্য ডিভোশন অফ সাস্পেক্ট এক্স'-এ। সেখানে করিনা ছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিজয় বর্মা এবং জয়দীপ অহলাওয়াত।


```