Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

করিনার নাকি মন খারাপ, তাই সাদা-কালো সেলফি, ভক্তরা তাতেও মুগ্ধ

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে আরামে, আয়েশে দিন কাটাচ্ছেন করিনা কাপুর খান। এখন তো একটু সাবধানে থাকতেই হবে। আর দু'মাস পরেই তিনজনের মজার সংসারে আরও একজন নতুন সদস্য আসতে চলেছে। খুব শিগগিরই দ্বিতীয় সন্তানের মুখ দেখতে চলেছেন অভিনেত্রী। তাই এখন

করিনার নাকি মন খারাপ, তাই সাদা-কালো সেলফি, ভক্তরা তাতেও মুগ্ধ

শেষ আপডেট: 11 January 2021 10:20

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে আরামে, আয়েশে দিন কাটাচ্ছেন করিনা কাপুর খান। এখন তো একটু সাবধানে থাকতেই হবে। আর দু'মাস পরেই তিনজনের মজার সংসারে আরও একজন নতুন সদস্য আসতে চলেছে। খুব শিগগিরই দ্বিতীয় সন্তানের মুখ দেখতে চলেছেন অভিনেত্রী। তাই এখন কাজ থেকে কিছুদিনের জন্য ছুটি। এই সুযোগে চুটিয়ে মজা করা থেকে কিন্তু বিরতি নেননি তিনি। সক্কাল সক্কাল মেকআপ ছাড়াই ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন করিনা। পরনে স্ট্রাইপ নাইটস্যুট। সাদা-কালো সেলফিতেই বোঝা যাচ্ছে পোশাকের স্টাইল। অন্তঃসত্ত্বা বলেই গালের পাশে বেবি ফ্যাট জমেছে। যদিও তাতে খুব একটা চিন্তিত নন তিনি। উল্টে ছবির ক্যাপশনে লিখেছেন, "পাজামা-ঢিলে শার্ট পরেই সোমবার কাটাচ্ছি। এই তো জীবন!" করিনার হালচাল দেখে কেউ কেউ যেমন‌ ভালবাসা জানিয়েছেন, অন্যদিকে আবার কেউ লিখেছেন, "তোমাকে দেখে হিংসে হচ্ছে। আমরা কাজ করছি, আর তুমি আয়েশে দিন কাটাচ্ছো! তবুও সাবধানে থেকো।" অনুগামীদের, কাছের মানুষদের মজাদার কমেন্টস দেখেও মনখারাপ কাটলো না করিনার। মনখারাপের কারণ জানিয়েছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। গতকাল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে কমবয়সীবেলার একটি ছবি পোস্ট করেছেন নায়িকা। পরনে হলুদ রঙের সোয়েটার আর ডেনিম টাইট জিন্স। ছবি শেয়ার করে করিনা লিখেছেন, "কবে যে আবার পুরনো ফিগার ফিরে পাব! কবে আবার জিন্স পরব!" কয়েকটি হাসির ইমোজিও দিয়েছেন ছবির সঙ্গে। মোটা হয়েছেন বলে, প্রিয় পোশাক যে তিনি পরতে পারছেন না, তার জন্যেই মনখারাপ নায়িকার। এখন আরামে কাটালেও প্রেগনেন্সির সময় তিনি অ্যাক্টিভ থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।‌ সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর মনোভাব প্রকাশ করে বলেছেন, "আমার কখনও কোনও নির্দিষ্ট প্ল্যান থাকে না।‌ যখন যেটা মনে হয় করি। আর কে বলেছে, প্রেগনেন্ট হলে কাজ করা যাবে না! বরং আমি পরামর্শ দেব, প্রেগনেন্সির সময় বিশেষ করে আরও অ্যাক্টিভ থাকা উচিত। এতে সুস্থ সবল বাচ্চা জন্ম নেয়। মায়ের মনও ভাল থাকে। এমনকি ডেলিভারির পরেও, খানিকটা সুস্থ হয়েই কাজে ফেরা উচিত।" এই সমস্ত কথা, পরামর্শ তিনি তাঁর প্রথম বই 'করিনা কাপুর খান'স প্রেগনেন্সি বাইবেল'-এও লিখেছেন।

```