Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্মদিনে দর্শকদের উপহার দিলেন করিনা, ওটিটি-তে পা বেবোর

দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকাদের ওটিটি-তে অভিনয় এখন আর তেমন কোনও নতুন বিষয় নয়। শাহিদ কাপুর থেকে বিদ্যা বালান অনেকেই ইতিমধ্যেই ওটিটি-তে বিভিন্ন সিনেমা বা সিরিজে অভিনয় করে ফেলেছেন। তবে এতদিন ওটিটি থেকে দূরেই ছিলেন বেবো। সেই দূরত্ব অবশেষে ঘুচল

জন্মদিনে দর্শকদের উপহার দিলেন করিনা, ওটিটি-তে পা বেবোর

শেষ আপডেট: 21 September 2023 13:55

দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকাদের ওটিটি-তে অভিনয় এখন আর তেমন কোনও নতুন বিষয় নয়। শাহিদ কাপুর থেকে বিদ্যা বালান অনেকেই ইতিমধ্যেই ওটিটি-তে বিভিন্ন সিনেমা বা সিরিজে অভিনয় করে ফেলেছেন। তবে এতদিন ওটিটি থেকে দূরেই ছিলেন বেবো। সেই দূরত্ব অবশেষে ঘুচল। সইফের পর এবার করিনাও নাম লেখালেন ওটিটি-তে। বৃহস্পতিবার নেটফ্লিক্সে মুক্তি পেল করিনা কাপুরের প্রথম ওয়েব সিরিজ 'জানে জান'।

প্রসঙ্গত, বৃহস্পতিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর ৪৩ বছরে পা দিলেন করিনা (kareena kapoor)। অর্থাৎ জন্মদিনের (birthday) দিনই নিজের প্রথম ওয়েব (OTT debut) সিরিজ মুক্তি পেল অভিনেত্রীর।

ফলে সব দিক দিয়েই চলতি বছরের জন্মদিনটা যে করিনার জন্য খুব স্পেশাল হয়ে থাকল এ বিষয়ে কোনও সন্দেহ নেই। 'জানে জান' ছবিতে একটি মার্ডার মিস্ট্রিতে দেখা যাবে করিনাকে। এই ছবিতে বেবোর পাশাপাশি বিজয় বর্মা রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

এই প্রথমবার সুজয় ঘোষের পরিচালনায় অভিনয় করলেন করিনা। সুতরাং ওটিটি ডেবিউ-এর জন্য যে বেশ ভেবেচিন্তেই গল্প বেছেছেন অভিনেত্রী তা স্পষ্ট। দীর্ঘ বেশ কিছু দিন ধরেই রুপোলি পর্দা থেকে দূরে ছিলেন করিনা। শেষবার তাঁকে দেখা গিয়েছিল আমির খানের সঙ্গে 'লাল সিং চাড্ডা' ছবিতে। তবে বি টাউনে নানা অনুষ্ঠান থেকে বিভিন্ন বাণিজ্যিক সংস্থার মুখ হিসেবে প্রায়ই দেখা মেলে করিনার। দুই ছেলে তৈমুর এবং জাহাঙ্গিরের সঙ্গে বিভিন্ন সময়ে তাঁকে ছুটি কাটাতেও দেখা যায় ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই।

জন্মদিনের দিনটাও পরিবারের সঙ্গেই কাটানোর পরিকল্পনা রয়েছে বেবোর। তবে একই দিনে 'জানে জান' মুক্তি পাওয়ায় সে নিয়েও উত্তেজিত করিনা। জন্মদিন সেলিব্রেশনের পাশাপাশি চলছে প্রচারও। সারা আলি খান থেকে বলিউডের তারকারা অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। সব মিলিয়ে চলতি বছরের জন্মদিনটা কাজের দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে রইল নবাব পরিবারের পুত্রবধূর কাছে।

ঋতাভরি সন্তানসম্ভবা! আচমকা সুখবর জানালেন অভিনেত্রী, নেটপাড়ায় গুঞ্জন শুরু


```