
শেষ আপডেট: 31 December 2020 10:16
আসলে করিনা পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা জানালেন সকলকে। দুর্বিসহ বছরটার শেষদিনের পোস্টে করিনা লিখেছেন, "আরামে, আয়েশে তিনজনের সঙ্গে বছরের শেষদিনটা কাটাচ্ছি। তইমুর আর সেফের ভালবাসা ছাড়া ২০২০ কাটানো সম্ভব হত না। নতুনের জন্য প্রস্তুত আমরা। আগামী বছর সকলের ভাল কাটুক। আমাদের তিনজনের ভালবাসা রইল।"
চঞ্চল তইমুর ছবি তোলার সময় বেশি নড়াচড়া করছিল বলেই করিনা এও লিখেছেন, "ওকে স্থির রেখে ছবি তোলা খুবই মুশকিল।" দুটো ছবি খানিকটা ঝাপসা হলেও, পুরোটাই ভালবাসা মাখানো। একদিকে সেফ চুমু খাচ্ছেন করিনার গালে, অন্যদিকে পেটে নতুন সদস্যকে নিয়ে প্রথম সন্তানকে জড়িয়ে ধরে আছেন করিনা।
এই বছরের মাঝামাঝি সময়ে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছিলেন করিনা। সেকারণেই আগেভাগে শেষ করছিলেন শ্যুটিংয়ের কাজ। একটি ইন্টারভিউয়ে করিনা জানান, "মা হওয়ার পর গোটা জীবনটাই বদলে গেছে। আরও বেশি দায়িত্বশীল হয়েছি।" চলতি বছরে আরও একটি সুখবর জানালেন নায়িকা। অভিনেত্রী, সঞ্চালিকার পর এবার লেখিকা হিসেবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে তাঁর। প্রেগনেন্ট মহিলাদের জন্য বিশেষ খেয়াল রাখার টিপস নিয়ে লিখেছেন তাঁর প্রথম বই 'করিনা কাপুর খান'স প্রেগনেন্সি বাইবেল'। সবমিলিয়ে আগামী বছর যে তাঁদের জমজমাট কাটবে, তার প্রস্তুতি এই বছরেই নিয়ে রেখেছেন করিনা।