Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

WAVES Summit 2025: 'নজরে আসতে হলিউডে কাজ করতে হবে, এমন নয়,' কাকে নিশানা করলেন করিনা?

প্রথম দিনেই দর্শকদের নজর কাড়ে একাধিক আলোচনা ও মতবিনিময়ের পর্ব। করণ জোহারের সঞ্চালনায় এক আলোচনায় অংশ নেন শাহরুখ খান ও দীপিকা পাডুকোন।

WAVES Summit 2025: 'নজরে আসতে হলিউডে কাজ করতে হবে, এমন নয়,' কাকে নিশানা করলেন করিনা?

ফাইল চিত্র

শেষ আপডেট: 2 May 2025 17:10

দ্য ওয়াল ব্যুরো: 'বিদেশে পরিচয় তৈরি করতে বা কারও নজরে আসতে হলিউডে কাজ করতে হবে এমন নয়।' করণ জোহারকে বললেন করিনা কাপুর থান। ওয়েভস সামিট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে একটি আলোচনায় বলিউড প্রসঙ্গ ওঠে। সেখানেই সইফ পত্নী এমন মন্তব্য করেন। ঠিক কাকে নিশানা করলেন? 

মুম্বইয়ে চলছে ওয়েভ সামিট ২০২৫ ( WAVES Summit 2025)। দেশের বিনোদন শিল্পকে নতুন দিশা দেখাতে আয়োজিত এই প্রথম সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন রজনীকান্ত, শাহরুখ খান, অক্ষয় কুমার, আমির খান, দীপিকা পাডুকোন-সহ বলিউড ও দক্ষিণী সিনেমা জগতের একঝাঁক তারকা।

প্রথম দিনেই দর্শকদের নজর কাড়ে একাধিক আলোচনা ও মতবিনিময়ের পর্ব। করণ জোহারের সঞ্চালনায় এক আলোচনায় অংশ নেন শাহরুখ খান ও দীপিকা পাডুকোন। দক্ষিণ ভারতের তারকা অভিনেতা আল্লু অর্জুন কথা বলেন তাঁর অভিনয় জীবনের উত্থান ও ভারতের সিনেমার আন্তর্জাতিক রূপান্তর নিয়ে। সিনেমা জগতের নানা বিষয় নিয়ে সকলেই করেন প্রাণবন্ত আলোচনা।

দ্বিতীয় দিনও ছিল তারকাখচিত। করণ জোহারের সঞ্চালনায় বিশেষ এক পর্বে যোগ দেন অভিনেত্রী করিনা কাপুর খান, তেলুগু তারকা বিজয় দেবরাকোন্ডা এবং ঐশ্বর্যা রাই বচ্চন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল বলিউড তারকাদের আন্তর্জাতিক স্বীকৃতি এবং হলিউডে কাজের সুযোগ। এই প্রসঙ্গেই কারিনা বলেন, 'আমার মনে হয় না, হলিউডে কাজ না করলে পশ্চিমি দুনিয়ায় স্বীকৃতি পাওয়া যায় না।' অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, একবার বিদেশে এক রেস্তরাঁয় কিংবদন্তি পরিচালক স্টিভেন স্পিলবার্গ নিজে গিয়ে অভিনেত্রীকে ‘থ্রি ইডিয়টস’-এ অভিনয়ের জন্য প্রশংসা করেন। সেই অভিজ্ঞতা এখনও তাঁর কাছে পরম প্রাপ্তি।

তাঁর এই মন্তব্যের পরই গুজ্ঞন শুরু হয়েছে বিভিন্ন মহলে। কাকে ইঙ্গিত করে একথা অভিনেত্রী বলেন, সেনিয়ে তুঙ্গে চর্চা। অনেকেই বলছেন, যাঁরা বলিউডে গিয়ে কাজ করেছেন মূলত তাঁদেরই নাম না করে আক্রমণ করেন অভিনেত্রী। করিনা ছাড়াও এমন কথা আগে অনেকেই বলেছেন। তাঁর তিনি নির্দিষ্ট কারও দিকে আঙুল তুলেছেন বলে মনে করছেন না অনেকে। 


```