Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইংরেজি বর্ণমালায় ক'টি ব্যঞ্জনবর্ণ? বলতে পারলেন না করিনা-আলিয়া, হা হা করে হাসছে নেটপাড়া

ইংরেজি বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা বলতে পারেননি করিনা ও আলিয়া। পুরনো ভিডিও ঘিরে হাসছে নেটিজেনরা, উঠেছে সমালোচনার ঢেউ।

ইংরেজি বর্ণমালায় ক'টি ব্যঞ্জনবর্ণ? বলতে পারলেন না করিনা-আলিয়া, হা হা করে হাসছে নেটপাড়া

ফাইল চিত্র

শেষ আপডেট: 10 May 2025 18:22

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের দুই প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট এবং করিনা কাপুর খান সম্প্রতি একটি পুরনো ভিডিও ঘিরে ফের আলোচনায়। ভিডিওতে দেখা যাচ্ছে, দু’জনেই ইংরেজি বর্ণমালার একটি প্রাথমিক প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হচ্ছেন। এক সাক্ষাৎকারে করিনাকে প্রশ্ন করা হয়, “ইংরেজি বর্ণমালায় কয়টি ব্যঞ্জনবর্ণ (consonant) আছে?” উত্তরে তিনি কিছুটা বিভ্রান্ত ভঙ্গিতে বলেন, “আমি জানি না, মনে হয় নয় বা দশ।”

একই সাংবাদিক পরে আলিয়া ভাটকে একই প্রশ্ন করলে তিনিও সঠিক উত্তর দিতে পারেননি। কিছুক্ষণ ভেবে উত্তর দেন, তবে তা ঠিক ছিল না। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নানা প্রতিক্রিয়া সামনে আসে। অনেকে এই ঘটনাকে মজার বলে মনে করলেও কেউ কেউ খোলাখুলি সমালোচনা করেছেন। 

এক জন লিখেছেন, “যে কারও প্রাথমিক ইংরেজি শিক্ষায় এটা জানা থাকার কথা।” আর একজন মন্তব্য করেন, “এত ইংরেজি বই পড়ার দাবি করেও যদি এমন ভুল করেন, তবে সেটা সত্যিই হতাশাজনক।” এদিকে, অভিনেত্রী আলিয়ার বুদ্ধিমত্তা নিয়ে অতীতেও নানা মন্তব্য উঠে এসেছে।



প্রয়াত ঋষি কাপুর একবার একটি মজার টুইট করেছিলেন, যেখানে লেখা ছিল “আলিয়া খবরের কাগজে পড়ল: পুলিশ ৮০ কেজি হেরোইন ধরেছে! ভিডিওটি ঘিরে যদিও এখনও পর্যন্ত আলিয়া বা করিনা কোনও প্রতিক্রিয়া দেননি।


```