Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ব়্যাম্পে হাঁটছেন করণ জোহর, কিন্তু এ কী চেহারা! চোখ কপালে উঠেছে নেটিজেনদের

শুক্রবার একটি জুয়েলারি ফ্যাশন শোতে বলিউড তারকারা হাজির হয়েছিলেন, তবে করণ জোহর ও সিদ্ধার্থ মলহোত্রাই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু।

ব়্যাম্পে হাঁটছেন করণ জোহর, কিন্তু এ কী চেহারা! চোখ কপালে উঠেছে নেটিজেনদের

ফাইল চিত্র

শেষ আপডেট: 11 January 2025 12:03

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার একটি জুয়েলারি ফ্যাশন শোতে বলিউড তারকারা হাজির হয়েছিলেন, তবে করণ জোহর ও সিদ্ধার্থ মলহোত্রাই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। তাঁদের ব়্যাম্পে হাঁটার একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আজিও লাক্স উইকেন্ডে তিয়ানি জুয়েলারির ‘গিল্ডেড আওয়ার’ শোকেসে দুজনেই ব়্যাম্পে হাঁটেন। করণের চেহারা আর সিদ্ধার্থের মজার মুহূর্ত দর্শকদের দৃষ্টি কেড়েছে। 

করণ জোহর ব়্যাম্পে হাঁটলেন সাদা রঙের একটি সিল্ক শার্ট, প্যান্ট ও লম্বা কোট পরে। তিনি যে বেশ অনেকদিন ধরেই ওজন কমানোর দিকে নজর দিয়েছিলেন, তা নেটপাড়ায় স্পষ্ট। তবে এবার তাঁর চেহারা নিয়ে নেটিজেনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

কমেন্ট বক্স ভরে গিয়েছে বিভিন্ন কমেন্টে। কেউ বলেছেন, 'এ তো শকুনের মতো দেখাচ্ছে!', আবার কেউ তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ আবার তাঁর এই চেহারায় মুগ্ধ। হঠাৎ কেন তিনি রোগা হয়ে গিয়েছেন তা নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে। 

সিদ্ধার্থ মলহোত্রা একটি নেভি ব্লু স্যুট পরে ব়্যাম্পে আসেন। তাঁর ডিপ ভি-নেক ব্লেজার থেকে উঁকি দিচ্ছিল টোনড অ্যাবস, আর তার নেকপিস পুরো লুককে আরও আকর্ষণীয় করে তুলেছিল। ব়্যাম্পে করণের লং কোট খুলে তাঁর শার্ট ঠিক করে দেন সিদ্ধার্থ। এই মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল। 


```