Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'প্রেম অত্যাচারের মতোই, শারীরিক যন্ত্রণা দেয়,' কাকে ভালবেসে এই অনুভূতি হল করণের?

এক তরফা ভালবাসা মানেই সেটা কষ্ট দেয়। এমনটাই জানালেন করণ জোহর। সেই সঙ্গে নিজের জীবনের এক অভিজ্ঞতাও শেয়ার করলেন সবার সঙ্গে।

'প্রেম অত্যাচারের মতোই, শারীরিক যন্ত্রণা দেয়,' কাকে ভালবেসে এই অনুভূতি হল করণের?

করণ জোহর

শেষ আপডেট: 8 May 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: এক তরফা ভালবাসা মানেই সেটা কষ্ট দেয়। এমনটাই জানালেন করণ জোহর। সেই সঙ্গে নিজের জীবনের এক অভিজ্ঞতাও শেয়ার করলেন সবার সঙ্গে। সম্প্রতি রাজ শমণির পডকাস্টে অতিথি হিসেবে এসে নিজের জীবনের এক গোপন অধ্যায়ের পর্দা তুলে দেন করণ। জানান, জীবনে একবার এক তরফা ভালোবেসেছিলেন কাউকে, আর সেই অভিজ্ঞতা তাঁকে এক গভীর আবেগের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিল—যা তিনি ‘অত্যাচারের সমান’ বলেই ব্যাখ্যা করেন।

করণের কথায়, “এটা কোনও হার্ট অ্যাটাক নয়, কিন্তু বুকের উপর যেন কেউ পাথর চাপা দিয়ে রেখেছে—এমন অনুভব হয়। একটানা উদ্বেগ, ঘন ঘন ফোন চেক করা, ভাবা—সে অনলাইনে আছে কি না, সে ফোন করল না কেন… নিজেকে তখন নিজেরই অচেনা লাগে। নিজের কাছেই নিজেকে খারাপ মনে হতে শুরু করে।”

কিন্তু এই যন্ত্রণাও তাঁকে ভেঙে ফেলেনি, বরং একসময় সেই অভিজ্ঞতাকেই শক্তি হিসেবে গ্রহণ করতে শিখেছিলেন করণ। বলেন, “আমি বুঝেছিলাম ওই ভালবাসাটা তো আমারই ছিল, যদিও এক তরফা। কখনও সে ফিরিয়ে দেয়নি, তবু আমি কখনও তাঁর খারাপ চাইনি। আমার ভালবাসা নিঃস্বার্থ ছিল।” শেষে করণ তাঁর মতো এক তরফা প্রেমে থাকা প্রত্যেক মানুষদের প্রতি সহমর্মিতাও জানান। বলেন, “আমি জানি কেমন কষ্ট হয়। যাঁরা এই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি আমার শ্রদ্ধা আর সহানুভূতি রইল।”


```