
শেষ আপডেট: 9 July 2023 13:55
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ আট বছর পর ফের পরিচালকের আসনে ফিরছেন করণ জোহর (karan johar facebook post)। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির মধ্যে দিয়েই একরকম কামব্যাক করণের। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে ইউটিউবে।
ট্রেলারে স্পষ্ট যে এই ছবিতে নায়ক নায়িকার ভূমিকায় রণবীর ও আলিয়া থাকলেও দু'জনের পরিবারের সদস্যরাই হয়ে উঠতে চলেছেন এই গল্পের মূল চালিকা শক্তি।
রবিবার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন করণ জোহর। সেখানে একটি ছবিতে রণবীর, আলিয়ার বিভিন্ন দৃশ্যের কোলাজ এবং অন্য ছবিতে চূর্ণি, টোটা, শাবানা আজমি সহ এই ছবির একাধিক অভিনেতাকে দেখা যাচ্ছে। রণবীর আলিয়ার ছবিতে লেখা, 'সম্পর্কের স্টিয়ারিং যতই নিজেদের হাতে থাক', অন্য ছবিতে লেখা, 'পিছনের সিট থেকে গাড়ি পরিবারই চালায়'।
অর্থাৎ পরিবারই যে সম্পর্কের মেরুদন্ড এমন কথাই ক্যাপশনে লিখলেন করণ। প্রসঙ্গত, এই পোস্ট দেখে নিন্দকদের মধ্যে অনেকে ইঙ্গিত পাচ্ছেন অন্য কিছুর। অনেকের মতে যে পরিবারতন্ত্র তথা নেপোটিজম নিয়ে এতদিন বারবার করণকে কটাক্ষ করেছেন অনেকেই, এই ক্যাপশন বা ছবির লেখার মধ্যে দিয়ে যেন সেই বিতর্কেরও জবাব দিতে চাইলেন নির্দেশক অভিনেতা।
সম্পর্কের স্টিয়ারিং কার হাতে থাকে? 'রকি অউর রানি'র প্রচারে বিশেষ বার্তা করণের