Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করণের বিস্ফোরক স্বীকারোক্তি, 'কুছ কুছ হোতা হ্যায়'-তে লিঙ্গ বৈষম্য দেখানো উচিত হয়নি

দ্য ওয়াল ব্যুরো: ২৫ বছর পূর্তির দোরগোড়ায় দাঁড়িয়ে আজও বলিউডের সেরা প্রেমের ছবিগুলির মধ্যে প্রথম সারিতে থাকবে 'কুছ কুছ হোতা হ্যায়' (karan johar accepts wrong gender politics in kkhh)। শাহরুখ-কাজল-রানির ত্রিকোন সম্পর্কের এক নতুন সমীকরণ পর্দায়

করণের বিস্ফোরক স্বীকারোক্তি, 'কুছ কুছ হোতা হ্যায়'-তে লিঙ্গ বৈষম্য দেখানো উচিত হয়নি

শেষ আপডেট: 22 July 2023 13:47

দ্য ওয়াল ব্যুরো: ২৫ বছর পূর্তির দোরগোড়ায় দাঁড়িয়ে আজও বলিউডের সেরা প্রেমের ছবিগুলির মধ্যে প্রথম সারিতে থাকবে 'কুছ কুছ হোতা হ্যায়' (karan johar accepts wrong gender politics in kkhh)। শাহরুখ-কাজল-রানির ত্রিকোন সম্পর্কের এক নতুন সমীকরণ পর্দায় এনে প্রথম ছবিতেই নিজের বলিউডে জায়গা পাকা করেছিলেন করণ জোহর। তবে বক্স অফিসের বিচারে সুপারহিট হলেও পরবর্তী কালে এই ছবির বহু দৃশ্য সমালোচিত হয়েছে।

'কুছ কুছ হোতা হ্যায়' ছবির প্রথমার্ধে কাজলকে একজন টমবয় হিসেবে দেখানো হয়েছিল (karan johar accepts wrong gender politics in kkhh)।

তবে পরে অঞ্জলি অর্থাৎ কাজল অভিনীত চরিত্রটি ভোল বদলে ফেলে সুন্দরী এবং তথাকথিত নারীদের মতো পোশাক পরতে শুরু করে। ঘটনাচক্রে প্রথমার্ধে সুন্দরী আধুনিকা রানি মুখার্জী ওরফে টিনাকেই শাহরুখ ভালোবেসেছিলেন প্রিয় বন্ধু টমবয় অঞ্জলির বদলে। শেষমেশ অবশ্য মিল হয় শাহরুখ এবং কাজলের। তবে ততদিনে কাজল আর টমবয় নেই।

গোটা ছবিতে একজন মেয়েকে তাঁর পোশাক বা বাহ্যিক রূপ দিয়ে নারীত্ব প্রমাণ করার বিষয়টি অত্যন্ত আপত্তিকর, তা একপ্রকার লিঙ্গ বৈষম্যকেই প্রচার করে, এমন কথাই পরবর্তীকালে বলেছেন বহু সমালোচক। এবার সেই অভিযোগ কার্যত মেনে নিলেন করণ জোহর। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ বলেন, 'কুছ কুছ হোতা হ্যায় ছবিতে লিঙ্গ বৈষম্যের এই চিত্র আমার তুলে ধরা উচিত হয়নি।'

করণ বলেন, 'যেহেতু আমি একা একাই বড় হয়েছি সেই কারণে লিঙ্গ রাজনীতির বিষয়ে আমার ধারণায় অনেক গলদ ছিল'। এমনকি এই ছবিতে শাহরুখ খানের চরিত্র অর্থাৎ রাহুল মেয়েদের যে দৃষ্টিভঙ্গি থেকে দেখত এই প্রজন্মের তরুণরা যেন তা নকল না করে, অনুরোধ করণের। পরিচালকের কথায় এই দৃষ্টিভঙ্গি আদৌ একজন মেয়ের পক্ষে সম্মানজনক নয়।

মৌনি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন, হাতে চ্যানেল, কী হয়েছিল? চিন্তায় অনুরাগীরা


```