Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন সদস্য আলিয়াকে নিয়েই ক্রিসমাসের আড্ডা জমল কাপুর পরিবারে

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে রাজ করে দুই কাপুর পরিবার। তারই একটা হল রাজ কাপুরের পরিবার। প্রতিবছর বিশেষ দিনে পরিবারের প্রত্যেকেই এক জায়গায় জড়ো হন। বছরের প্রতিটা সময়ই নানা কাজে, শ্যুটিংয়ে ব্যস্ত থাকেন সকলে। তবে গেট টুগেদার হলে, সেই দিনেই একস

নতুন সদস্য আলিয়াকে নিয়েই ক্রিসমাসের আড্ডা জমল কাপুর পরিবারে

শেষ আপডেট: 26 December 2020 15:07

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে রাজ করে দুই কাপুর পরিবার। তারই একটা হল রাজ কাপুরের পরিবার। প্রতিবছর বিশেষ দিনে পরিবারের প্রত্যেকেই এক জায়গায় জড়ো হন। বছরের প্রতিটা সময়ই নানা কাজে, শ্যুটিংয়ে ব্যস্ত থাকেন সকলে। তবে গেট টুগেদার হলে, সেই দিনেই একসঙ্গে খাওয়া-দাওয়া, হৈ হুল্লোড় করেন সকলে মিলে। এবারেও অন্যথা হল না। করোনা পরিস্থিতিতে রাখী, দিওয়ালিতে একসঙ্গে পালন করতে না পারলেও, বহুদিন পর ক্রিসমাস উপলক্ষ্যে ঘরোয়া পার্টিতে তুমুল মজা করলেন সকলে। সোশ্যাল মিডিয়ার দৌলতে কাপুর পরিবারের অন্দরমহলের ছবি দেখতে পান এখন সকলে। কখনও করিনা, কখনও কারিশ্মা, কখনও বা নীতু কাপুরের মেয়ে ঋধিমা তাঁদের গেট টুগেদারের ছবি পোস্ট করেন। তবে এবার ছবিতে সকলের নজর পড়েছে নতুন সদস্যের উপর। নতুন সদস্য আর কেউ নন, তিনি হলেন ঋষি-পুত্র রণবীরের প্রেমিকা আলিয়া ভাট। ক্রিসমাসের সকালেই আলিয়া-রণবীরকে এক ঝলক দেখা যায় করিনার বাড়ির সামনে। আলিয়া পরেছিলেন হালকা নিয়ন সবুজ রঙের ড্রেস। মাথায় সান্তাক্লজ টুপি। রণবীরও ছিলেন তাঁর সঙ্গেই। দুজনেই একসঙ্গে পার্টিতে জয়েন করেন‌। পরে রাতের দিকে করিনা, করিশ্মা দু'জনেই একটি ফ্যামিলি ফটো পোস্ট করেন ইনস্টাগ্রামে। করিনা ছবি পোস্ট করে লেখেন, "ট্রাডিশন চলে আসছে। এবারেও এক হলাম সবাই মিলে। সবাই কোভিড নেগেটিভ। মিস করছি নীতু আন্টি আর ঋধিমাকে।" সেই ছবিতেই পাশাপাশি দেখা গেল আলিয়া-রণবীরকে। স্বাভাবিকভাবেই সকলে ধরে নিচ্ছেন আলিয়া কাপুর পরিবারের নতুন সদস্য হতে চলেছেন। অয়ন মুখার্জির পরবর্তী সিনেমা 'ব্রহ্মাস্ত্র'র শ্যুটিং থেকেই আলিয়া-রণবীরের প্রেম শুরু। একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রণবীরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করে নেন আলিয়া। নিজে মুখে জানান ভালবাসার কথা। জানান রণবীর থাকলেই তাঁর মুখে হাসি থাকে। ইতিমধ্যেই গুঞ্জন রটে গেছে আগামী বছরেই আলিয়া-রণবীরের চারহাত এক হতে চলেছে। রণবীরও অন্যদিকে জানান পরিস্থিতির কারণে এইবছর বিয়ে করতে পারেননি। পরের বছর কী হতে চলেছে, কেমনভাবে সাজবেন তাঁরা তাই নিয়ে এখন থেকেই ভীষণ এক্সাইটেড তাঁদের অনুরাগীরা।

```