Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হঠাৎ এত রোগা হয়ে গেলেন কপিল শর্মা! 'নিশ্চয়ই ওজেম্পিক নিয়েছে...' ওজন কমানো নিয়ে জল্পনা

কপিল শর্মার নতুন রূপ দেখে চমকে উঠেছেন অনুরাগীরা। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে তাঁকে দেখা গিয়েছে একেবারে নতুন অবতারে—পাতলা, ছিপছিপে, আগের তুলনায় অনেকটাই ফিট।

হঠাৎ এত রোগা হয়ে গেলেন কপিল শর্মা! 'নিশ্চয়ই ওজেম্পিক নিয়েছে...' ওজন কমানো নিয়ে জল্পনা

কপিল শর্মা

শেষ আপডেট: 10 April 2025 15:18

দ্য ওয়াল ব্যুরো: কপিল শর্মার নতুন রূপ দেখে চমকে উঠেছেন অনুরাগীরা। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে তাঁকে দেখা গিয়েছে একেবারে নতুন অবতারে—পাতলা, ছিপছিপে, আগের তুলনায় অনেকটাই ফিট। বুধবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর একটি ভিডিও, যেখানে ধূসর রঙের কো-অর্ড সেট ও সাদা স্নিকার্স পরে ক্যামেরাবন্দি হয়েছেন কপিল। চোখে সানগ্লাস, মুখে আত্মবিশ্বাস—সব মিলিয়ে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন কৌতুক অভিনেতা।  

এই পরিবর্তন দেখে মুগ্ধ ভক্তরা। কেউ বলছেন, ‘‘এটাই তো কঠোর পরিশ্রমের উদাহরণ! ভালোবাসি আপনাকে, কপিল পাজি!’’ আবার কেউ মজা করে লিখেছেন, ‘‘সব সেলেব্রিটিরা হঠাৎ করে ওজন কমাতে শুরু করেছে কেন? প্রথমে করণ জোহর, এখন কপিল শর্মা!’’  

কেউ কেউ তো সরাসরি বলেই দিয়েছেন, কপিল নিশ্চয়ই Ozempic (জনপ্রিয় ওজন কমানোর ওষুধ) নিচ্ছেন! যদিও এ নিয়ে অভিনেতার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে ওজন কমানোর চর্চার মাঝেই কপিল নিজে থেকেই আরেকটি চমক দেন। ইনস্টাগ্রামে শেয়ার করেন তাঁর পরবর্তী ছবির পোস্টার—‘কিস কিসকো প্যায়ার করু ২’। 

View this post on Instagram

A post shared by Kapil Sharma (@kapilsharma)

একটি পোস্টারে তাঁকে দেখা যায় বরের সাজে, পাশে রহস্যময় এক পাত্রী যার মুখ ঢাকা। আর এক পোস্টারে তাঁকে দেখা যাচ্ছে এক নিকাহ্ অনুষ্ঠানে, পাশে আবারও অন্য এক মহিলা। এই দুই পোস্টারেই ইঙ্গিত মিলেছে যে, নতুন ছবিতে একাধিক রোম্যান্টিক মোড় থাকবে, থাকতে পারে প্রেমের জটিল সমীকরণও।  

View this post on Instagram

A post shared by Kapil Sharma (@kapilsharma)

২০১৫ সালের জনপ্রিয় কমেডি ছবি ‘কিস কিসকো প্যায়ার করু’-এর সিক্যুয়েল এই ছবি। পরিচালনায় অনুকল্প গোস্বামী। প্রযোজনায় রয়েছেন রতন জৈন, গনেশ জৈন এবং বিখ্যাত পরিচালক জুটি আব্বাস-মুস্তান। ছবিতে কপিলের পাশাপাশি মুখ্য ভূমিকায় থাকছেন মনজোত সিং। সব মিলিয়ে ওজন কমানো থেকে নতুন সিনেমা—কপিল এখন আবারও লাইমলাইটে!


```