Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'ঘর' বদলে সুনীলকে কাছে পেলেন কপিল! ৬ বছর পর ফের একসঙ্গে দুই কমেডিয়ান

দীর্ঘ ৬ বছর পর ফের দুই বন্ধুর মিলন হচ্ছে। না কোনও টিভি অনুষ্ঠানে নয়, দুই কৌতুক অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে!

'ঘর' বদলে সুনীলকে কাছে পেলেন কপিল! ৬ বছর পর ফের একসঙ্গে দুই কমেডিয়ান

শেষ আপডেট: 2 December 2023 23:46

দ্য ওয়াল ব্যুরো: কপিল শর্মা ও সুনীল গ্রোভার--- ছোট পর্দা থেকে যাত্রা শুরু দু'জনের। আরও ভাল করে বললে কমেডি শোতেই উত্থান দুই তারকার। একটা সময় এমন ছিল, দু'জনের বন্ধুত্ব দেখে অনেকেই হিংসা করতেন! কিন্তু কালের নিয়মে সেই বন্ধুত্বে চিড় ধরে। একসঙ্গে একই রাস্তায় যাত্রা শুরু করলেও, একটা সময় পর দু'জনের পথ আলাদা হয়ে যায়। মুখ দেখা দেখি বন্ধ। দীর্ঘ ৬ বছর পর ফের দুই বন্ধুর মিলন হচ্ছে। না কোনও টিভি অনুষ্ঠানে নয়, দুই কৌতুক অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে!

কমেডি শো-তেই আলাপ, সেই কমেডি শো করতে গিয়েই বন্ধু বিচ্ছেদ, আর কমেডি শো-ই মিলিয়ে দিচ্ছে দুই বন্ধুকে। শনিবারই সোশ্যাল মিডিয়াই নেটফ্লিক্স একটি ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিওতে দেখা যাচ্ছে একই ফ্রেমে রয়েছেন দুই তারকা। 

কপিল বলছেন, 'ঘর বদলা হ্যায়, পরিবার না বদলা...'। জানা গিয়েছিল, কপিল নেটফ্লিক্সের সঙ্গে মিলে একটা কমেডি শো আনছে। তাতে অর্চনা পুরান সিং, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, রাজীব ঠাকুর--- সকলের সঙ্গে দেখা গিয়েছিল কপিলকে। কিন্তু সেই শো-তে যে এতবড় চমক আছে, তা কেউই আন্দাজ করতে পারেননি।

কপিলের কমেডি শোতে একসময় কাঁধে কাঁধ মিলিয়ে মানুষকে হাসানোর কাজ করতেন সুনীল, কিকুরা। সুনীল অভিনীত ডক্টর মাশুর গুলাটি ও গুত্তি আজও মানুষের মনে থেকে গেছে। কপিলের সঙ্গে খুনসুঁটি, ইয়ার্কি, সেলিব্রেটিদের জমিয়ে আড্ডা--- আলাদাই উচ্চতায় নিয়ে গিয়েছিল শো-কে। 

ছোট পর্দা থেকে শুরু করা এই জার্নি ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে থাকে। দেশ-বিদেশে শো করার জন্য ডাক পেতে থাকে কপিলের পরিবার। কিন্তু বছর ছয় আগে অস্ট্রেলিয়ায় শো করতে গিয়ে একটি ঝামেলায় জড়িয়ে পড়েন কপিল ও সুনীল। ব্যস, সম্পর্ক ভেঙে যায়। শো ছেড়ে বেরিয়ে যান সুনীল। তাঁর সঙ্গেই কপিলের সঙ্গ ত্যাগ করেন আলি আসগারও (কপিলের শো-তে দাদি হিসেবে পরিচিত)।

সেই মন কষাকষি চলছিল এতদিন। অবশেষে ঝামেলার অবসান। ফের জুটি বেঁধে ফিরছেন সুনীল ও কপিল। এখন দেখার আলি আসগারকেও দেখা যায় কিনা এই শো-তে!


```