ভাববেন না, বাদ দেওয়া হয়েছে অর্চনা পূরণ সিংকে। থাকছেন তিনিও। তবে দু'জনের পারিশ্রমিকের ফারাক আকাশছোঁয়া, সূত্র মারফৎ জানা যাচ্ছে এমনটাই। কে কত পাচ্ছেন?

কে কত পাচ্ছেন?
শেষ আপডেট: 15 June 2025 16:01
দ্য ওয়াল ব্যুরো: 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' নিয়ে আবার ফিরছেন কপিল শর্মা। তৃতীয় সিজনের ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছ। সামনে এসেছে প্রোমো। আর তা থেকেই জানা গিয়েছে প্রায় পাঁচ বছর পর কপিলের শো-য়ে ফিরতে চলেছেন নভজোৎ সিং সিধু।
ভাববেন না, বাদ দেওয়া হয়েছে অর্চনা পূরণ সিংকে। থাকছেন তিনিও। তবে দু'জনের পারিশ্রমিকের ফারাক আকাশছোঁয়া, সূত্র মারফৎ জানা যাচ্ছে এমনটাই। কে কত পাচ্ছেন?
জানা যাচ্ছে প্রতি এপিসোডের জন্য ১০ লক্ষ টাকা পাবেন অর্চনা। এর আগে টিভিতে যখন 'দ্য কপিল শর্মা' শো সম্প্রচারিত হত তখন সিধু পেতেন এপিসোড পিছু ২৫ লক্ষ। নতুন সিজন, নতুন মোড়ক। তিনি যে তাঁর পারিশ্রমিক বাড়াবেন তা ধারণা করাই গিয়েছিল!
সূত্র জানাচ্ছে, ওটিটিতে সম্প্রচারিত নতুন সিজনে সিধু নিচ্ছেন প্রতি এপিসোডে ৩০ থেকে ৪০ লক্ষ টাকা। অর্থাৎ, অর্চনার থেকে প্রায় তিন থেকে চার গুণ বেশি টাকা নিচ্ছেন সিধু।
আর কপিল শর্মা? তাঁর পারিশ্রমিক শুনলে মাথা ঘুরে যেতে পারে। জানা যাচ্ছে, এপিসোড পিছু তিনি নাকি পাচ্ছেন ৫ কোটি টাকা। যদিও অফিসিয়ালি এই নিয়ে মন্তব্য করেনি সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম বা শিল্পীরা।
তবে এও জানা যাচ্ছে বিগত বেশ কিছু সিজনের মতো এই সিজনেও থাকছেন সুনীল গ্রোভার ও কিকু সর্দার। সূত্রের দাবি, ওই দুই শিল্পীর পারিশ্রমিক যথাক্রমে এপিসোড পিছু ২৫ লক্ষ ও ৭ লক্ষ। আগামী ২১ জুন থেকে সম্প্রচারিত হতে চলেছে এপিসোড। নেটিজেনদের যেন আর তর সইছে না!