Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IMDb-র সবচেয়ে প্রতীক্ষিত ছবি, তারকা ছাড়াই সুপারহিট 'কান্তারা: চ্যাপ্টার ১'

কমল হাসান, প্রভাস, হৃতিকদের ছবিকেও পেছনে ফেলে IMDb-র তালিকায় শীর্ষে ‘কান্তারা: চ্যাপ্টার ১’।

IMDb-র সবচেয়ে প্রতীক্ষিত ছবি, তারকা ছাড়াই সুপারহিট 'কান্তারা: চ্যাপ্টার ১'

ফাইল চিত্র

শেষ আপডেট: 24 April 2025 17:03

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের প্রথম চার মাস শেষ হতে চললেও এখনও পর্যন্ত ভারতীয় বক্স অফিসে খুব একটা বড় সাফল্যের মুখ দেখেনি সিনেমা জগৎ। বেশ কয়েকটি বড় বাজেটের ছবি মুক্তি পেলেও দর্শকদের মন কাড়তে পারেনি। 'ছাভা' ও 'এল২: এমপুরান' ছাড়া খুব কম ছবি-ই প্রেক্ষাগৃহে দর্শক টানতে পেরেছে। এই পরিস্থিতিতে বছরের বাকি সময়ের বড় ছবিগুলির প্রতি উৎসাহ বেড়েই চলেছে।

তবে আশ্চর্যের বিষয়, এমন সময়ে কোনও বড় তারকাহীন একটি আঞ্চলিক ছবি IMDb-র সর্বাধিক প্রতীক্ষিত ভারতীয় ছবির তালিকায় শীর্ষে উঠে এসেছে। কন্নড় ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এখন গোটা দেশের সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে।

কান্তারা: চ্যাপ্টার ১

২০২২ সালে মুক্তি পাওয়া কন্নড় ছবি ‘কান্তারা’ দেশের বিভিন্ন প্রান্তে সাড়া ফেলেছিল। কেবল কর্ণাটকেই নয়, গোটা দেশেই ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। কন্নড় ভাষায় ছবিটি ১৬২ কোটি টাকা আয় করেছিল। তেলুগু সংস্করণেও ৪২ কোটি টাকা রোজগার হয়েছিল। দক্ষিণে ছবিটির ব্যাপক সাফল্যের জেরে তিন সপ্তাহ পর হিন্দি ডাব সংস্করণ মুক্তি পায়, এবং সেটিও ৮৪ কোটি টাকার ব্যবসা করে। 

এই সফলতার পরিপ্রেক্ষিতেই তৈরি হচ্ছে প্রিকুয়েল ‘কান্তারা: চ্যাপ্টার ১’, যেটি ‘পুষ্পা ২: দ্য রুল’ বা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর রাস্তা ধরে ইতিহাস গড়ার দিকে এগোচ্ছে।

এই ছবিতে রিশভ শেট্টি আবারও মুখ্য ভূমিকায় অভিনয় করছেন এবং পরিচালনার দায়িত্বেও রয়েছেন। কাহিনিতে ‘কাদম্ব রাজবংশের সময়কার কাদুবেত্তু শিবের জন্ম ও অজানা ইতিহাসের’ অনুসন্ধান করা হয়েছে। এছাড়া ছবিতে রয়েছেন জয়রাম, কিশোর, জয়াসূর্য ও জিসসু সেনগুপ্ত।

২০২৫ সালে বেশ কয়েকটি বড় বাজেটের ও তারকাখচিত ছবি মুক্তি পেতে চলেছে। রাজিনীকান্ত ‘কুলি’ ছবিতে ফিরছেন লোকেশ কানাগরাজের পরিচালনায়। কমল হাসান এবং মণিরত্নম একসঙ্গে কাজ করছেন ‘থাগ লাইফ’-এ। প্রভাস আসছেন হরর কমেডি ‘দ্য রাজা সাব’-এ। অন্যদিকে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর ‘ওয়ার ২’-এর মাধ্যমে স্পাই ইউনিভার্সকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবুও, এই সব তারকার ছবিকে পিছনে ফেলে IMDb-র তালিকায় শীর্ষে রয়েছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’।


```