Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিনিই নিজেই বিশ্বসেরা অভিনেত্রী! মেরিল স্ট্রিপ, টম ক্রুজরাও তাঁর চেয়ে পিছিয়ে আছে বলে দাবি কঙ্গনার

দ্য ওয়াল ব্যুরো: 'দ্য কুইন অফ ঝাঁসি'র ভূমিকায় অভিনয় করার পর, সর্বতভাবেই যেন নিজেকে 'কুইন' ভাবতে বসেছেন কঙ্গনা। কয়েকদিন আগেই প্রাক্তন ডিজিপিকে তাঁর সামনে মাথা ঝুঁকিয়ে কথা বলার কথা টুইটারে লিখেছিলেন অভিনেত্রী। এবারে সেসব ছেড়ে নিজেকে সের

তিনিই নিজেই বিশ্বসেরা অভিনেত্রী! মেরিল স্ট্রিপ, টম ক্রুজরাও তাঁর চেয়ে পিছিয়ে আছে বলে দাবি কঙ্গনার

শেষ আপডেট: 11 February 2021 09:02

দ্য ওয়াল ব্যুরো: 'দ্য কুইন অফ ঝাঁসি'র ভূমিকায় অভিনয় করার পর, সর্বতভাবেই যেন নিজেকে 'কুইন' ভাবতে বসেছেন কঙ্গনা। কয়েকদিন আগেই প্রাক্তন ডিজিপিকে তাঁর সামনে মাথা ঝুঁকিয়ে কথা বলার কথা টুইটারে লিখেছিলেন অভিনেত্রী। এবারে সেসব ছেড়ে নিজেকে সেরার সেরা শিরোপা দিতে যেন উঠেপড়ে লেগেছেন তিনি। একটা, দুটো টুইট নয়। কঙ্গনার ওয়াল জুড়ে এখন একটাই টপিক। সেটা কী! অভিনেত্রী দাবি করছেন, শুধু ভারতে নয়, তাঁর মতো এবং মানের অভিনেত্রী নাকি সারা পৃথিবীতেই নেই। এতোই ফ্লেক্সিবল, এতোই সাবলিল, যে বিশ্বের নামকরা অস্কারজয়ীদের থেকেও তিনি সেরা বলে দাবি জানিয়েছেন অভিনেত্রী। এমনকি নিজের সঙ্গে তুলনা করতেও বিরত থাকেননি অভিনেত্রী। একটি টুইটে জানিয়েছেন, "তোমরা যে বারবার আমায় জিজ্ঞেস করছ কটা অস্কার আমি জিতেছি। এবার তোমরাই আমায় বল, মেরিল স্ট্রিপ কটা ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন!" প্রসঙ্গত কঙ্গনা তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন। অন্যদিকে মেরিল স্ট্রিপ ২১ বার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মনোনীত হয়ে রেকর্ড গড়েছেন এবং তিনটি অ্যাওয়ার্ডও জিতেছেন। আবার ৩২ বার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে মনোনীত হয়ে, ৯টি পুরস্কার জেতার রেকর্ডও তাঁর আছে। https://twitter.com/KanganaTeam/status/1359205321760075777 শুধু তাই নয়, পরবর্তী অ্যাকশন সিনেমায় কঙ্গনা যেসব স্টান্ট দেখিয়েছেন, সেগুলো নাকি কোনও কোনও জায়গায় টম ক্রুজকেও হার মানিয়েছেন অভিনেত্রী। কঙ্গনার মতে সারাবিশ্বে এখন তাঁর মতো বহুমুখী প্রতিভাসম্পন্ন অভিনেত্রী আর নেই বললেই চলে। মেরিল স্ট্রিপ, টম ক্রুজের পর এবারে তাক করেছেন হলিউডের লিজেন্ড মার্লোন ব্র্যান্ডোকে! তুলনা করে কঙ্গনা বলেছেন, "মার্লোন অস্কার পুরস্কার যেমন প্রত্যাখ্যান করেছিলেন। আমিও তাঁর মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিতে স্পষ্ট না জানিয়েছিলাম।" বলাই বাহুল্য, কঙ্গনার এক একটি টুইট তুমুল সমালোচনার ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়।

```