Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুচিত্রা থেকে কঙ্গনা, ইন্দিরা গান্ধীর চরিত্রে বলিউডের ৯ অভিনেতা! কাকে সবচেয়ে মানিয়েছে

দ্য ওয়াল ব্যুরো: সাতের দশকের এমার্জেন্সিকে ফের বড়পর্দায় ফেরাচ্ছেন বলিউড অভিনেতা কঙ্গনা রানাউত। সিনেমার নামও ‘এমার্জেন্সি’। যেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। তবে জানেন কি, কঙ্গনা

সুচিত্রা থেকে কঙ্গনা, ইন্দিরা গান্ধীর চরিত্রে বলিউডের ৯ অভিনেতা! কাকে সবচেয়ে মানিয়েছে

শেষ আপডেট: 15 July 2022 07:18

দ্য ওয়াল ব্যুরো: সাতের দশকের এমার্জেন্সিকে ফের বড়পর্দায় ফেরাচ্ছেন বলিউড অভিনেতা কঙ্গনা রানাউত। সিনেমার নামও ‘এমার্জেন্সি’। যেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। তবে জানেন কি, কঙ্গনার আগে বলিউডে আরও আট অভিনেতা প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন…

জেনে নেওয়া যাক সেই আট অভিনেতা ও সেই ছবিগুলির নাম--

১/৯ সুচিত্রা সেন

১৯৭৫ সালে নির্মিত গুলজারের 'আঁধি' সিনেমায় একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তৎকালীন সময়ের টলিউডের সেরা অভিনেতা সুচিত্রা সেনকে। ছবিতে যদিও তাঁর নাম ছিল আরতি। তবে সিনেমা বিশেষজ্ঞরা বলেন, চরিত্রটি গুলজার বানিয়েছিলেন ইন্দিরা গান্ধীর আদলেই। সিনেমায় আরতির লৌহকঠিন মানসিকতা এবং চারিত্রিক দৃঢ়তা দেখার সময় সকলেই ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করেছিলেন।

Indira Gandhi

২/৯ সরিতা চৌধুরী

সলমন রুশদির উপন্যাস অবলম্বনে নির্মিত দীপা মেহতার ছবি 'মিডনাইট'স চিলড্রেন' সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা গিয়েছিল সরিতা চৌধুরীকে। সিনেমাটি নিয়ে সেসময় গোটা দেশজুড়ে তুমুল বিতর্ক দেখা দিয়েছিল।

Indira Gandhi

৩/৯ সুপ্রিয়া বিনোদ

মধুর ভাণ্ডারকরের পলিটিক্যাল ড্রামা 'ইন্দু সরকার' সিনেমাতেও দেশের জরুরি অবস্থার গল্প বলা হয়েছিল। সিনেমায় ছিলেন টলিউডের টোটা রায়চৌধুরীও। এই ছবিতেই ইন্দিরা গান্ধীর মতো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় অভিনেতা সুপ্রিয়া বিনোদকে। তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। এছাড়াও এই একই সিনেমায় সঞ্জয় গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন নীল নীতিন মুকেশ।

Indira gandhi

৪/৯ অবন্তিকা আকেরকর

২০১৯ সালে মুক্তি পাওয়া প্রাক্তন শিবসেনা প্রধান বাল ঠাকরের বায়োপিক 'ঠাকরে' সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন অবন্তিকা আকেরকর। সম্প্রতি কবির খানের 'এইট্টি থ্রি' সিনেমাতেও অল্প সময়ের জন্য ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যায় তাঁকে।

Indira Gandhi

৫/৯ ফ্লোরা জেকব

অজয় দেবগণের থ্রিলার সিনেমা 'রেইড' এবং কঙ্গনা রানাউত অভিনীত জয়ললিতার বায়োপিক 'থালাইভি' সিনেমায় ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী চরিত্রে অভিনয় কোর্টে দেখা গিয়েছিল ফ্লোরা জেকবকে।

Indira Gandhi

৬/৯ কিশোরী সাহানে

ওমঙ্গ কুমার নির্মিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকেও উঠে আসে ইন্দিরা গান্ধীর ঘটনা। অল্প সময়ের জন্য হলেও এই ছবিতে তাঁর চরিত্রে ছিলেন কিশোরী সাহানেকে।

Indira gandhi

৭/৯ লারা দত্ত

২০২১ সালে অক্ষয় কুমারের 'বেলবটম' সিনেমার ট্রেলারেই দেখা গিয়েছিল চমক। ইন্দিরা গান্ধী রূপে লারা দত্তকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন দর্শকরা। লারাকে যে এমন চরিত্রে মানাতে পারে, তা যেন সকলেরই কল্পনার বাইরে ছিল। তবে এরজন্য সমান কৃতিত্ব প্রাপ্য মেকআপ শিল্পীরও। প্রস্থেটিক মেকআপে লারা যেন হয়ে উঠেছিল সাক্ষাৎ ইন্দিরা গান্ধী।

Indira Gandhi

৮/৯ নাভনী পারিহার

একদমই অল্প সময়ের জন্য অজয় দেবগণের 'ভুজ: দ্য প্রাইড অফ নেশন' সিনেমায় উল্লেখ ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর। সেখানে ইন্দিরার চরিত্রে দেখা যায় নাভনী পারিহারকে।

Indira Gandhi

৯/৯ কঙ্গনা রানাউত

‘ধাকড়’-এর পর ফের নতুন সিনেমা নিয়ে বড়পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা কঙ্গনা রানাউত। সিনেমার নাম ‘এমার্জেন্সি’। যেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলের জরুরি অবস্থাকে তুলে ধরা হবে। সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রেই অভিনয় করবেন কঙ্গনা। একইসঙ্গে তিনি এই ছবির পরিচালকও। টিকালো নাক, শাড়ি পরার ধরন এবং কাঁচা-পাকা চুলের স্টাইলে বলি অভিনেতা যেন সেখানে সাক্ষাৎ ইন্দিরা।

Indira Gandhi

```