Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইন্দিরা গান্ধীর ভূমিকায় কঙ্গনা! নতুন চমক নিয়ে আসছেন লক্ষ্মীবাই

দ্য ওয়াল ব্যুরো: বেফাঁস মন্তব্যের জেরে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পীদের চক্ষুশূল হলেও, তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কেউ কোনও দিন প্রশ্ন তোলেননি। 'গ্যাংস্টার' থেকে এই পর্যন্ত প্রতিটা সিনেমায় সাবলিল ভঙ্গিমায়, নিজস্বতা রেখে অভিনয় করেই মন জ

ইন্দিরা গান্ধীর ভূমিকায় কঙ্গনা! নতুন চমক নিয়ে আসছেন লক্ষ্মীবাই

শেষ আপডেট: 29 January 2021 12:03

দ্য ওয়াল ব্যুরো: বেফাঁস মন্তব্যের জেরে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পীদের চক্ষুশূল হলেও, তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কেউ কোনও দিন প্রশ্ন তোলেননি। 'গ্যাংস্টার' থেকে এই পর্যন্ত প্রতিটা সিনেমায় সাবলিল ভঙ্গিমায়, নিজস্বতা রেখে অভিনয় করেই মন জিতে নিয়েছেন তিনি। এবারে আরও এক চমকের ইঙ্গিত পাওয়া গেল কঙ্গনার টুইটারের পোস্টে। টুইটারে পরপর তিনটে পোস্ট বুঝিয়ে দিচ্ছে কঙ্গনার পরবর্তী প্রোজেক্টের বিষয়ে। শুরুতেই ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কয়েকটি ছবির কোলাজ পোস্ট করে, খুশবন্ত সিংয়ের ইন্দিরা গান্ধীকে নিয়ে লেখা কয়েকটি লাইন পোস্ট করেছেন তিনি। কঙ্গনা সেই পোস্টের মাধ্যমে আসলে ব্যক্ত করেছেন তিনি কতটা শ্রদ্ধা, সম্মান করেন ইন্দিরা গান্ধীকে। তারপরেই আরও একটি পোস্ট করেছেন টুইটারে। সেখানে দেখা যাচ্ছে, কঙ্গনার ফ্যান পেজ থেকে পুরনো একটি ছবি পোস্ট করে জানানো হয়েছে ইন্দিরা গান্ধীকে নিয়ে বলিউডে তৈরি হতে চলেছে সিনেমা। তাঁর বায়োপিকে অভিনয় করবেন স্বয়ং কঙ্গনা রানাওয়াত! সেই পোস্টটি রিটুইট করে কঙ্গনা লিখেছেন, "আমার কেরিয়ারের শুরুর দিকের এক ফটোশ্যুটে, ভারতের আইকনিক মহিলা চরিত্রদের মতো সেজে ছবি তুলেছিলাম। তখন তো ভাবতেই পারিনি একদিন এমন আইকনিক নেত্রীর চরিত্রে আমি অভিনয় করব!" টুইটটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাঁধভাঙা উচ্ছ্বাস সিনেমা-প্রেমীদের। এখানেই শেষ নয়। কঙ্গনা তারপরে এও লিখে জানিয়েছেন, "অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি এবং আমার বন্ধু সাই কবীর একটি পলিটিক্যাল-ড্রামার জন্য প্রস্তুতি নিচ্ছি। 'মনিকর্নিকা ফিল্মস' এর প্রযোজনা করবে। সিনেমার কাহিনি লিখবেন, এবং পরিচালনা করবেন সাই কবীর।" গেরুয়া ঘেঁষা কঙ্গনাকে গান্ধী পরিবারের গুণগান গাইতে দেখে খানিকটা তাজ্জব বনে গেছেন নেটিজেনরা। সমালোচনার ঝড়ও বইছে অন্যদিকে। অনেকের মতে রাজনীতির ময়দানে সরাসরি না নেমেও, ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে তিনি সরব ও সোচ্চার হচ্ছেন, তাতে রাজনীতিবিদদের থেকে এক অংশ পিছিয়ে নেই তিনি। আবার এই বছরই মুক্তি পেতে চলেছে কঙ্গনা অভিনীত 'থালাইভি'। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকে অভিনয় করেছেন কঙ্গনা নিজেই। আসলে বলিউডে তাঁকে কোণঠাসা করা হলেও, নিজের শিল্পীস্বত্ত্বা বজায় রেখে এগিয়ে চলেছেন অভিনেত্রী, যার কারণে বর্তমানে বহু মানুষের প্রশংসাও পাচ্ছেন কঙ্গনা।

```