Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ভীষণ ভয়ঙ্কর! রবিনাকে হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ কঙ্গনার, অভিনেত্রীর পাশে দাঁড়ালেন

অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন তিনি। 

ভীষণ ভয়ঙ্কর! রবিনাকে হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ কঙ্গনার, অভিনেত্রীর পাশে দাঁড়ালেন

কঙ্গনা রনৌত এবং রবিনা ট্যান্ডন

শেষ আপডেট: 3 June 2024 12:39

দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার রাতে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় মুম্বইয়ের রাস্তায়। অভিনেত্রীর রবিনা ট্যান্ডনকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় কয়েকজন পথচারী। তাঁর গায়ে হাত তোলার অভিযোগও উঠেছে। এই ঘটনাকে 'ভয়ঙ্কর' বলে দাবি করে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেনঅভিনেত্রী তথা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কঙ্গনা রনৌত। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, রবিনা ট্যান্ডনের গাড়ি থামিয়ে চড়াও হয়েছেন তিন পথচারী। তাঁর গায়ে হাতও তুলছেন তারা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি 'দ্য ওয়াল'। এই ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়িয়েছে তা নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন কঙ্গনা। তিনি বলেছেন, ''রবিনাজীর সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত ভয়ানক। সেখানে আরও ৫-৬ জন ছিল তারা চাইলেই তাঁকে আরও হেনস্থা করতে পারত। এই ধরনের ঘটনাকে কোনও ভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। যারা এমন আচরণ করেছে তাঁদের কঠোর শাস্তি হওয়া উচিত।'' 

Kangana called the incident

রবিনার গাড়ি কয়েকজন পথচারীকে ধাক্কা মেরেছে বলে অভিযোগ করা হয়েছিল। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঝামেলার মুখে গাড়ি থেকে রবিনা ট্যান্ডন নেমে আসেন। তার পরেই বচসায় জড়ায় দু'পক্ষ, একসময়ে অভিনেত্রীকে মারতে তেড়ে যান ওই ক্ষুব্ধ পথচারীরা! ভয় পেয়ে খানিক পিছিয়ে গিয়ে কাতর কণ্ঠে রবিনা বলেন, ''ধাক্কা দেবেন না, দয়া করে আমাকে মারবেন না।'' তবে ওই পথচারীররা কোনও কথাই শুনতে চাননি। খেপে গিয়ে চিৎকার করতে থাকেন।

পথচারীদের অভিযোগ, অভিনেত্রী মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁরই গাড়িতে ধাক্কা খেয়ে এক মহিলার নাক-কান-মাথা থেকে রক্ত পড়েছে। যদিও মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, রবিনার গাড়ির সঙ্গে কারোরই ধাক্কা লাগেনি।  


```