Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীকে ‘পনৌতি’ আখ্যা! তেলেবেগুনে জ্বলে উঠলেন কঙ্গনা রানাওয়াত

এর আগে নরেন্দ্র মোদীকে ‘নতুন ভারতের বিশ্বকর্মা’ আখ্যা দিয়েছিলেন কঙ্গনা।

মোদীকে ‘পনৌতি’ আখ্যা! তেলেবেগুনে জ্বলে উঠলেন কঙ্গনা রানাওয়াত

শেষ আপডেট: 23 November 2023 15:18

দ্য ওয়াল ব্যুরো: ভারত বিশ্বকাপ ফাইনালে হারার পরদিনই নাম না করে দেশের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ‘পনৌতি’ আখ্যা দিয়েছিলেন তিনি। সেই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে বিজেপি। আর এবার মোদীকে নিয়ে এমন মন্তব্যে ক্ষোভ উগরে দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

কঙ্গনা বলেছেন, “যে বা যাঁরা প্রধানমন্ত্রীকে অপয়া বলছেন, তাঁদেরকে কিছু সত্যি কথা বলি আজ। মোদীজি এমন একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি জীবনে কোনওদিন কোনও নির্বাচনে হারেননি। উনি যে জিনিসে হাতে দেন, সেখানেই সোনা ফলে। ওঁর নেতৃত্বেই গুজরাত এবং দেশের আজ এত উন্নতি। রাজনীতিতেও এরকম কুৎসা রটানো উচিত নয়।”

কঙ্গনার মোদীপ্রীতি নতুন নয়। এর আগেও একাধিকবার দেশের প্রধানমন্ত্রীর জন্য স্বর তুলেছেন অভিনেত্রী। নরেন্দ্র মোদীকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে নতুন ভারতের বিশ্বকর্মা আখ্যা দিয়েছিলেন কঙ্গনাআর এবার ভারত বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ায় প্রধানমন্ত্রীকে ‘পনৌতি’ বলে কটাক্ষ শুরু হতেই নিজের ইনস্টা স্টোরিতে আওয়াজ তুলেছেন অভিনেত্রী

উল্লেখ্য, এদিকে প্রধানমন্ত্রীকে নাম না করে ‘পনৌতি’ বলে কটাক্ষ করার পাল্টা হিসাবে ভারতের হারের জন্য দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দায়ী করেছেন অসমের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। উত্তর-পূর্বের এই বিজেপি নেতার দাবি, “বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের সবথেকে বড় কারণ হল সেদিন ইন্দিরা গান্ধীর জন্মদিন ছিল।

বিশ্বশর্মা আরও বলেন, “ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা কেন এমন অপ্রত্যাশিতভাবে ম্যাচ হেরেছি সে বিষয়ে খোঁজ নিতে গিয়ে দেখলাম, সেদিন ইন্দিরা গান্ধীর জন্মদিন ছিল। আর সে কারণেই ভারত বিশ্বকাপ জিততে ব্যর্থ হল। বিসিসিআইকে অনুরোধ করছি, গান্ধী পরিবারের কারও জন্মদিনের দিন ভারতের কোনও খেলা রাখবেন না।”


```