
শেষ আপডেট: 6 March 2024 15:15
দ্য ওয়াল ব্যুরো: আম্বানির নিমন্ত্রিতদের তালিকায় ছিল গোটা বিটাউন। না, গোটা বিটাউন বললে ভুল হবে। বাদ ছিলেন কিছুজন। তাদের মধ্যে একজন কঙ্গনা রানাউত। সময় অসময় বিভিন্ন কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েন অভিনেত্রী। তবে জড়িয়ে পড়েন, নাকি সংবাদ মাধ্যমের মধ্যে নতুন করে চাঞ্চল্য সৃষ্টির জন্যই এই পন্থা, তা জানা নেই!
আরও একবার সংবাদের শিরোনামে আসলেন 'কুইন'। আম্বানির প্রি-ওয়েডিং ব্যাশে শাহরুখ, সলমন, আমির সকলেই প্রায় পারফর্ম করেছিলেন। সেই ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়া। ভিডিও দেখে যেন নিজের রাগ অভিমান চেপে রাখতে পারেন না কঙ্গনা। সোজা করে বসেন আরও এক অদ্ভুত মন্তব্য।
![]()
বললেন, 'আমাকে পাঁচ মিলিয়ন দিলেও আমি কোনোদিন বিয়েতে নাচতে যেতাম না। আমার জীবনে অনেক অর্থকষ্ট এসেছিল। কিন্তু তা বলে কোনোদিন আমি বিয়েতে নাচ করার কথা ভাবিনি। আমি আর লতা জি দুজন মানুষ যাঁদের বহু হিট গান আছে। এরপরেও আমার কাছে অনেক আইটেম সংয়ের অফার আসে। কিন্তু আমি করিনি। ধীরে ধীরে অ্যাওয়ার্ড শোতেও যাওয়া বন্ধ করে দিই। এরকম ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহস দরকার। নাম, যশকে না বলার জন্য মনের জোর চাই। এই শর্টকাটের দুনিয়ায় আজকের জেনারেশনের বোঝা দরকার, শুধুমাত্র সততাই এই দুনিয়ায় বাঁচতে সাহায্য করবে।'
গোটা নেটদুনিয়ায় কঙ্গনার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে ট্রোলিং শুরু হয়ে গেছে। কঙ্গনার কথায় স্পষ্ট যে আম্বানির বিয়ের নাম না করেও ওখানে তারকাদের নাচ দেখে তিনি এই মন্তব্য বলেছেন।