Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন আচমকাই হাসপাতালে ভর্তি হন কাঞ্চন? সবটা জানালেন শ্রীময়ী

কী এমন হয়েছিল যে কাঞ্চনকে হাসপাতালে ভর্তি হতে হল? ফেসবুকে দম্পতি জানিয়েছেন, টানা শুটিং করছিলেন কাঞ্চন। 'রক্তবীজ ২'-এর জন্য রাতজেগে শুটিংও করতে হয়েছে তাঁকে।

কেন আচমকাই হাসপাতালে ভর্তি হন কাঞ্চন? সবটা জানালেন শ্রীময়ী

কাঞ্চন-শ্রীময়ী

শেষ আপডেট: 27 April 2025 14:37

দ্য ওয়াল ব্যুরো: শনিবার হঠাৎই রটে যায় গুরুতর অসুস্থ কাঞ্চন মল্লিক। এও শোনা যায় শরীর নাকি একেবারেই সঙ্গ দিচ্ছে না উত্তরপাড়ার বিধায়কের। সত্যিই কি তাই? সত্যি জানালেন কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। শ্রীময়ী জানান, শরীর খারাপ হয়েছিল এ কথা মোটেও মিথ্যে নয়। এমনকি হাসপাতালেও ভর্তি করতে হয় কাঞ্চনকে। তবে তিনি 'গুরুতর অসুস্থ' নন। অসুস্থতা কাটিয়ে আপাতত বাড়িতে ফিরে এসেছেন। ভাল আছেন। 

কিন্তু কী এমন হয়েছিল যে কাঞ্চনকে হাসপাতালে ভর্তি হতে হল? ফেসবুকে দম্পতি জানিয়েছেন, টানা শুটিং করছিলেন কাঞ্চন। 'রক্তবীজ ২'-এর জন্য রাতজেগে শুটিংও করতে হয়েছে তাঁকে। ঘুম নেই, হয়নি ঠিকমতো খাওয়াদাওয়াও। সেই কারণেই অসুস্থ হয়ে পড়েন কাঞ্চন। 

খাবারে বিষক্রিয়া ও ডি-হাইড্রেশন নিয়ে হাসপাতালে যেতে হয় তাঁকে। তবে চিকিৎসা করিয়ে এখন সুস্থ আছেন। কাঞ্চন জানান, অসুস্থ অবস্থাতেই বন্ডে সই করে একদিন শুটিংও করে এসেছেন তিনি। শ্রীময়ীর কপট অভিযোগ, কাঞ্চন নাকি কথা শোনেন না একেবারেই। বাড়ি থেকে রান্না করে পাঠানো হলেও শুটিংয়ে গিয়ে তেল-মশলা যুক্ত খাবারেই নাকি মজে বিধায়ক। গত বছরের শেষের দিকে বাবা-মা হয়েছেন কাঞ্চন-শ্রীময়ী।

একরত্তি মেয়েকে বাড়িতে রেখেই কাজে যোগ দিয়েছেন শ্রীময়ী।ছোট্ট কৃষভিকে এখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। অভিনেতা-বিধায়কের বাড়ির নিয়ম ‘মুখে প্রসাদ’ (অন্নপ্রাশন) না হওয়া পর্যন্ত একরত্তির ছবি কোথাও কোনও ভাবে প্রকাশ করা যাবে না। সেই নিয়মই পালন করছেন দু'জনে।


```