Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

পরিচালক কমলেশ্বরের ব্রিগেড-আবেগ, লিখে ফেললেন স্লোগান-গান

দ্য ওয়াল ব্যুরো: "আহ্বান শোন আহ্বান, আসে মাঠ ঘাট বন পেরিয়ে... " পরিচালক কমলেশ্বর রাজনৈতিক মতাদর্শ যে একেবারে স্পষ্ট যে কথা বলাই বাহুল্য। তিনি যে বরাবরই বামপন্থী তা নিয়ে সন্দেহ কারও নেই। তাঁকে এর আগে দেখা গেছে বামপন্থীদের হয়ে ভোটের প্রচা

পরিচালক কমলেশ্বরের ব্রিগেড-আবেগ, লিখে ফেললেন স্লোগান-গান

শেষ আপডেট: 9 February 2021 13:39

দ্য ওয়াল ব্যুরো: "আহ্বান শোন আহ্বান, আসে মাঠ ঘাট বন পেরিয়ে... " পরিচালক কমলেশ্বর রাজনৈতিক মতাদর্শ যে একেবারে স্পষ্ট যে কথা বলাই বাহুল্য। তিনি যে বরাবরই বামপন্থী তা নিয়ে সন্দেহ কারও নেই। তাঁকে এর আগে দেখা গেছে বামপন্থীদের হয়ে ভোটের প্রচারে এমনকি তিনি প্রায় উপস্থিত থাকতেন যাদবপুর শ্রমজীবী ক্যানটিনে। সেই পরিচালক যিনি 'মেঘে ঢাকা তারা'তে আহ্বান জানিয়েছিলেন।এবার বামফ্রন্টের আসন্ন ব্রিগেড সমাবেশের জন্য স্লোগান লিখলেন পেশায় চিকিৎসক এবং নেশায় চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। আগামী ২৮ ফেব্রুয়ারি বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ। সেই সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে একটি স্লোগান তৈরি করেছেন পরিচালক। সম্প্রতি তিনি সেটা সোশ্যাল মিডিয়াই নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন। দ্রুত সেই গান-স্লোগান ইন্টারনেটে ভাইরাল হয়েছে। বামেদের ব্রিগেড সমাবেশ প্রথম থেকেই তাঁর কাছে এক অন্য রকমের নস্টালজিয়া। ১৯৭৭ সালে বামেরা যখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে সেই বছরেই প্রথম বাবা সমরেশ্বরের হাত ধরে ব্রিগেড সমাবেশে যান কমলেশ্বর। তারপর থেকে ব্যস্ততার কারণে সবসময় না হলেও কলকাতায় থাকলেই ব্রিগেডে গিয়েছেন একজন বামপন্থী ও সাধারণ কর্মী হিসেবে। কিন্তু এর আগে কখনও ব্রিগেড সমাবেশের জন্য লেখেননি, এইবারই নিজে উদ্যোগে নিয়ে বিগ্রেডের জন্য স্লোগান লেখেন। তিনি লেখেন, ''ভোট কুড়োতেই খয়রাতি- জানতে চাইছে লাল ব্রিগেড, সুদিন যাপন চাবিকাঠি- আনতে চাইছে লাল বিগ্রেড'' তাঁর এই স্লোগান অচিরেই হয়ে উঠেছে মানুষের গান আর তারই আহ্বান জানিয়েছেন কমলেশ্বর। কমলেশ্বর জানান, ‘‘আমার মনে হয়, এ বারের ব্রিগেড সমাবেশটা খুব গুরুত্বপূর্ণ। কারণ, এই মুহূর্তে দেশ ও রাজ্য যে ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে একজন শিল্পী হিসেবে আমার প্রতিক্রিয়া এভাবেই দিতে পারি। আমার মনে হয়, প্রতিক্রিয়া জানানোর এটাই যথার্থ সময়।’’ কমলেশ্বরের স্লোগানে কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ করে না বললেও নিশানায় রয়েছে যে কেন্দ্রের শাসকদল বিজেপি এবং রাজ্যের শাসক তৃণমূল তা জনগণের বুঝে নিতে অসুবিধা হয়না! যদিও এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে কমলেশ্বর বলেছেন, ‘‘দেশ ও রাজ্যে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়গুলির কথা উল্লেখ করেই স্লোগানটি তৈরি করেছি। মূলত তাদের বিরুদ্ধেই কথা বলতে চেয়েছি।’’

```