Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

টুইটে বিতর্কিত মন্তব্যের জের! মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন কমল আর খান

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন অভিনেতা তথা ফিল্ম সমালোচক কমল আর খান (Kamal R Khan Arrest)। বলিউডে তিনি কে আরকেনামে পরিচিত। মঙ্গলবার সকালে বিমানবন্দর থেকে 'বিগ বস' খ্যাত অভিনেতাকে গ্রেফতার করে মালাড পুলিশ (Mumbai Pol

টুইটে বিতর্কিত মন্তব্যের জের! মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন কমল আর খান

শেষ আপডেট: 30 August 2022 05:56

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন অভিনেতা তথা ফিল্ম সমালোচক কমল আর খান (Kamal R Khan Arrest)। বলিউডে তিনি কে আরকেনামে পরিচিত। মঙ্গলবার সকালে বিমানবন্দর থেকে 'বিগ বস' খ্যাত অভিনেতাকে গ্রেফতার করে মালাড পুলিশ (Mumbai Police)।

কেন গ্রেফতার হলেন অভিনেতা?

২০২০ সালে অভিনেতার একটি টুইট ঘিরে বিতর্ক শুরু হয়। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। শিবসেনা সমর্থক রাহুল কানাল। অভিযোগ ছিল, কোনও কারণ ছাড়াই বলিউডের সিনেমা ও অভিনেতা অভিনেত্রীদের অপমান করেন কেআরকে। সোশ্যাল মিডিয়ায় এমন বহু পোস্ট আছে যেখানে তারকাদের খারাপভাবে সমালোচনা করতে দেখা গেছে কমলকে।

যে টুইটের কথা বলা হচ্ছে সেখানে, কমল প্রয়াত দুই অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খান সম্পর্কে অবমাননাকার মন্তব্য করেছিলেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়।

মঙ্গলবার মুম্বই পুলিশ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করে কমলকে। সূত্রের খবর, আজই তাঁকে বোরিভালি আদালতে তোলা হবে।

সম্মতি নিয়ে যৌন সঙ্গম করলে নাবালিকার জন্ম তারিখ যাচাইয়ের দরকার নেই: দিল্লি হাইকোর্ট


```