Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামভক্ত হয়ে দু'বার বিয়ে? প্রশ্ন উঠতেই কমল হাসান বললেন...

উল্লেখ্য, কমল হাসান ১৯৭৮ সালে শাস্ত্রীয় নৃত্যশিল্পী বাণী গণপতিকে বিয়ে করেন। তাঁরা ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত মেলনাট্টু মারুমাগাল ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তবে ১৯৮৮ সালে বিচ্ছেদ হয়ে যায়।

রামভক্ত হয়ে দু'বার বিয়ে? প্রশ্ন উঠতেই কমল হাসান বললেন...

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 19 April 2025 19:54

দ্য ওয়াল ব্যুরো: রামভক্ত হয়ে দু'বার বিয়ে? নিজের বন্ধুর কাছ থেকে এমনই শুনতে হয়েছিল জনপ্রিয় অভিনেতা কমল হাসানকে। 'ঠাগ লাইফ'-এর প্রচারে খোলসা করলেন সেকথা। পাল্টা তিনি কি বলেছিলেন, সেকথা শেয়ার করেন। 

চেন্নাইয়ে শুক্রবার প্রচারে গিয়ে এক দশক পুরনো ওই ঘটনার স্মৃতিচারণা করেন তিনি। বলেন, 'এই ঘটনা আজ থেকে প্রায় ১০–১৫ বছর আগের। আমারই কাছের বন্ধু এমপি ব্রিট্টাস এক অনুষ্ঠানে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কেন ব্রাহ্মণ পরিবার থেকে এসেও আমি দু'বার বিয়ে করেছি।'

এই প্রশ্নের উত্তরে কমল হাসান পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। তিনি জিজ্ঞাসা করেন, 'ভাল পরিবার থেকে এলেই কি বিয়ে করা যাবে না?’ তখন নাকি কমলের ওই বন্ধু বলেন, যেহেতু তিনি রামভক্ত, তাই রামের মতো জীবনযাপন করা উচিত।' কমল সেদিন স্পষ্ট জানিয়েছিলেন, তিনি কোনও দেবতার উপাসক নন। রামের পথেও চলেন না। উল্টে রামের বাবা দশরথের পথে চলেন। যাঁর তিনজন স্ত্রী ছিল।

এই মজাদার ও সৎ স্বীকারোক্তি শুনে শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়েন। এই একই প্রচার অনুষ্ঠানে অভিনেত্রী তৃষা কৃষ্ণন ও সিলামবারাসান ট্র (সিম্বু)কেও বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তৃষা খোলাখুলিভাবে জানান, তিনি বিয়েতে বিশ্বাস করেন না। যদি হয় ভাল, না হলেও কোনও সমস্যা নেই।

উল্লেখ্য, কমল হাসান ১৯৭৮ সালে শাস্ত্রীয় নৃত্যশিল্পী বাণী গণপতিকে বিয়ে করেন। তাঁরা ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত মেলনাট্টু মারুমাগাল ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তবে ১৯৮৮ সালে বিচ্ছেদ হয়ে যায়। তার আগেই অবশ্য অভিনেত্রী সারিকার সঙ্গে সম্পর্কে জড়ান কমল। তাঁদের প্রথম কন্যা শ্রুতি হাসান। ১৯৮৮ সালে কমল সারিকাকে বিয়ে করেন এবং তাঁদের দ্বিতীয় কন্যা অকসারা জন্ম নেয় ১৯৯১-তে। ২০০২ সালে তাঁরাও বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং ২০০৪ সালে ডিভোর্স ফাইনাল হয়।

এরপর ২০০৫ থেকে ২০১৬ পর্যন্ত অভিনেত্রী গৌতমীর সঙ্গে সম্পর্কে ছিলেন কমল। তিনি বহুবারই প্রকাশ্যে জানিয়েছেন, নিজেকে বিয়ের উপযুক্ত মনে করেন না।


```