Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপাতত হলে মুক্তি পাচ্ছে না জাতীয় পুরস্কারজয়ী 'কালকক্ষ', ভাল শো টাইম চাই, সাফ কথা প্রযোজকের

দ্য ওয়াল ব্যুরো: মাত্র কিছুদিন আগেই জাতীয় পুরস্কারের ঘোষণা করা হয়েছে। আর ৬৯ তম জাতীয় পুরস্কারে বাংলা ছবির মধ্যে সম্মানিত হয়েছে 'কালকক্ষ' (kalkokkho) ছবিটি। চলতি বছরে জাতীয় পুরস্কারের দৌড়ে ছিল অতনু ঘোষ পরিচালিত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অ

আপাতত হলে মুক্তি পাচ্ছে না জাতীয় পুরস্কারজয়ী 'কালকক্ষ', ভাল শো টাইম চাই, সাফ কথা প্রযোজকের

শেষ আপডেট: 6 September 2023 13:35

দ্য ওয়াল ব্যুরো: মাত্র কিছুদিন আগেই জাতীয় পুরস্কারের ঘোষণা করা হয়েছে। আর ৬৯ তম জাতীয় পুরস্কারে বাংলা ছবির মধ্যে সম্মানিত হয়েছে 'কালকক্ষ' (kalkokkho) ছবিটি। চলতি বছরে জাতীয় পুরস্কারের দৌড়ে ছিল অতনু ঘোষ পরিচালিত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় করা শেষ পাতা, অরিন্দম শীলের পরিচালিত 'মহানন্দা' সহ আরও বেশ কয়েকটি ছবি। তবে সেগুলিকে হারিয়ে দুই নবাগত পরিচালক রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতির পরিচালনায় 'কালকক্ষ' জিতে নেয় সেরার সম্মান। কিন্তু জাতীয় পুরস্কারের পরও মুক্তির জট কাটল না 'কালকক্ষ' (kalkokkho producer) ছবিটির।

এর আগে 'দ্য ওয়াল'কে দেওয়া এক সাক্ষাৎকারে 'কালকক্ষ' ছবির প্রযোজক অরোরা ফিল্মস কর্পোরেশনের মালিক অঞ্জন বসু জানান যে 'কালকক্ষ আগামী ১ সেপ্টেম্বর পুনরায় মুক্তি পাবে কলকাতার একাধিক হলে।' তবে সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হল।

৩০ অগস্ট প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে 'কালকক্ষ' যে জঁরের ছবি তার উপযুক্ত হল এবং শো টাইম না পাওয়ার দরুন আপাতত ছবিটির মুক্তি স্থগিত রাখা হল। (kalkokkho producer)

এ বিষয়ে প্রযোজক অঞ্জন বসু জানান ঘোষণার পরেও ছবিটি ১ সেপ্টেম্বর পুনরায় ছবিটি আনা গেল না প্রেক্ষাগৃহে, সেই কারণে প্রযোজনা সংস্থা ভীষণভাবে দুঃখিত। তবে ছবিটি যত তাড়াতাড়ি সম্ভব কলকাতার হলে মুক্তি পাবে, সেই প্রচেষ্টাই করা হচ্ছে সংস্থার পক্ষ থেকে। উপযুক্ত শো টাইম এবং সিনেমা হল পেলে সেটি অবিলম্বে ঘোষণা করা হবে। পাশাপাশি জানানো হবে নতুন মুক্তির তারিখও।

শাহরুখের জওয়ানের ট্রেলার এল, দর্শক টানতে হিংসাতেই ভরসা রাখলেন ‘রোম্যান্স কিং’


```