Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নীল পাঞ্জাবি পরে ভোগ বিতরণ কাজলের ছেলের, নবমীর নানা মুডে 'অঞ্জলি'

কাজল, রানি মুখার্জীর বাড়ির পুজোয় তারকা সমাগম হবে না তাও কী হয়!

নীল পাঞ্জাবি পরে ভোগ বিতরণ কাজলের ছেলের, নবমীর নানা মুডে 'অঞ্জলি'

শেষ আপডেট: 24 October 2023 14:50

দ্য ওয়াল ব্যুরো: মায়ানগরীর বিখ্যাত পুজোগুলির মধ্যে উত্তর মুম্বই সর্বজনীন দুর্গোৎসব বা নর্থ বম্বে সর্বজনীন দুর্গোৎসবে আলোর রোশনাই বরাবর অন্যান্য পুজোগুলির তুলনায় একটু বেশিই থাকে। আদতে এই পুজো মুখার্জী বাড়ির পুজো নামে বিখ্যাত মুম্বইবাসীদের কাছে। আর কাজল, রানি মুখার্জীর বাড়ির পুজোয় তারকা সমাগম হবে না তাও কী হয়!

প্রায় প্রতি বছরই এই পুজোয় উপস্থিত থাকেন কাজল, রানি। নিয়ম মাফিক দুই বলিউডের নামী তারকাকে দেখা যায় অতিথি আপ্যায়ন করতেও। ভোগের থালা হাতে পরিবেশন করার সময়ে কাজল বা রানি যেন আর তারকা নন, শুধুই বাড়ির মেয়ে। 

তবে বাঙালি বাড়িতে বাড়ির মেয়েরাও সন্তানদের মোটামুটি বড় হয়ে যাওয়ার পর বলেন, "এই যা তো, ভোগটা দিয়ে আয়, শুধু সেলফি তুললে হবে! হাতে হাতে কাজ কর"। আর পাঁচটা বাঙালি ঘরের উমার মতো কাজলও হয়তো তাঁর ছেলেকে একই কথা বলেছেন, সেই কারণেই ২০২৩-এ মুখার্জী বাড়ির পুজোয় দেখা গেল নতুন দৃশ্য। নীল পাঞ্জাবিতে অজয়-পুত্র যুগ রীতিমতো দায়িত্ব নিয়ে আরতির পর প্রসাদ দিচ্ছেন সকলকে। এমনকী নবমীর ভোগ বিতরণের সময়েও হাসি মুখে অতিথিদের পাতে বেগুনভাজা পরিবেশন করছেন যুগ। 

যুগ-এর পাশাপাশি কাজলের ভাইপো আমনকেও দেখা গেল পরিবেশনের দায়িত্বে। নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিয়ে যেন ঝাড়া হাত পা কাজল। মনের আনন্দে কখনও বোন রানির সঙ্গে পোজ দিলেন, আবার কখনও জ্যাকি শ্রফের সঙ্গে মাতলেন হাসি ঠাট্টায়। এর মাঝে কখনও কাজলকে দেখা গেল এক মনে ভক্তিভরে ঠাকুর প্রণাম করছেন, আবার কখনও সোফায় বসে নানারকম পোজ দিচ্ছেন। 


```