দ্য ওয়াল ব্যুরো: রোহিত শেট্টির 'দিলওয়ালে' ছবি দিয়েই ৫ বছর পর বলিউডে কামব্যাক করেছিলেন শাহরুখ-কাজল জুটি। ভরপুর অ্যাকশনের সঙ্গে ব্যাপক জনপ্রিয় হয়েছিল এই ছবির গান 'গেরুয়া'। বাঙালি গায়িকা এবং বাঙালি সুরকারের ছন্দে মেতেছিল গোটা দুনিয়া। ফোনের রিংটোন থেকে কলার টিউন সবেতেই তখন ছেয়ে গিয়েছিল 'রং দে মোহে গেরুয়া'।
এ বার ফের সেই গান নিয়েই টুইটারে এক মজার ভিডিও শেয়ার করেছেন কাজল। আপাতত আগামী ছবি 'হেলিকপ্টার ইলা' নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। জোরদার ভাবে চলছে ছবির প্রোমশন। আর সেই প্রোমশনের ফাঁকেই এই ভিডিও শেয়ার করলেন কাজল। ক্যাপশনে তিনি লিখেছেন 'রিক্রিয়েটিং গেরুয়া'। তবে এ বার অবশ্য কালো বা গেরুয়া রং নয়, বরং নীল রঙয়ের আঁচল উড়িয়েছেন কাজল। নায়িকার পাশ থেকে আবার হাতে কাগজ নিয়ে হাওয়া করতেও দেখা যাচ্ছে দুই তরুনীকে। আর ঢেউ খেলিয়ে কাজলের আঁচল উড়িয়ে দিচ্ছেন দুই তরুণ।
দেখুন সেই ভিডিও।
https://twitter.com/KajolAtUN/status/1018817596844437504