Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'তোমার হাসিই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ', ছেলেকে খোলা চিঠি কাজলের

কাজল-অজয় আর পাঁচটা সেলেবের মতোই সকাল সকাল ছেলের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন।

'তোমার হাসিই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ', ছেলেকে খোলা চিঠি কাজলের

ছবি সৌজন্যে : ইন্টাগ্রাম

শেষ আপডেট: 13 September 2024 12:34

দ্য ওয়াল ব্যুরো: ছেলে যুগের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নজরকাড়া পোস্ট কাজলের। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছেলেকে শুভেচ্ছা জানালেন অজয় দেবগণও। দম্পতির কনিষ্ঠ সন্তান যুগ দেবগণ শুক্রবার পা দিলেন ১৪-এ। 

কাছের মানুষ হোক বা বন্ধু, বাবা-মা হোক বা সন্তান, যেকোনও স্পেশাল দিনে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়াকেই বেছে নেওয়া হয়। কাজল-অজয়ও আর পাঁচটা সেলেবের মতোই সকাল সকাল ছেলের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। 

কাজল ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। যাতে তাঁকে ফুসিয়া পিঙ্ক রঙের শাড়িতে সবসময়ের মতোই অসাধারণ দেখাচ্ছে। সঙ্গে যুগের পরনে চিকনের সাদা কুর্তা। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'আমার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা তোমার হাসি। আমরা যেন এভাবেই জুড়ে থাকতে পারি সারাজীবন এবং অদ্ভুত জিনিসপত্র দেখে মন খুলে হাসতে পারি।'

যুগকে বাবা অজয় দেবগণের খোলা চিঠি, 'খুব সামান্য জিনিসও চিরস্মরণীয় হয়ে থাকে তোমার জন্য। তুমি থাকলে কোনওসময়ই একঘেয়ে বা একা লাগে না।' অজয় এই চিঠির সঙ্গেই দু'জনের একটি ছবিও শেয়ার করেন। যাতে যুগ ও অজয় দু'জনকেই সাইকেল হাতে দেখা যায়। 

View this post on Instagram

A post shared by Filmfare (@filmfare)

রেইড ২ সিনেমায় আগামীতে নতুন অবতারে দর্শকদের সামনে ধরা দেবেন অভিনেতা। ছবিটি নিয়ে উন্মাদনা রয়েছে। জানা গিয়েছে, রেইড ২ মুক্তি পাবে আসছে বছর ফেব্রুয়ারি মাসে। অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, কাজলকে নাকি দেখা যেতে পারে সলমন-রশ্মিকা অভিনীত সিকান্দার ছবিতে। 


```