Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

কাজল সোশাল মিডিয়া থেকে ব্রেক নিলেন, ‘জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি আমি’

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা অভিনেত্রীদের জীবন শুধু অভিনয়তেই সীমাবদ্ধ নয়। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় অভিনেত্রীদের বেশিরভাগই। তারা ফেসবুক ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ছবি ভাগ করে নেওয়া থেকে রিল বানিয়ে আপলোড, পিছিয়ে নেই কিছুতেই। এতদিন এই তা

কাজল সোশাল মিডিয়া থেকে ব্রেক নিলেন, ‘জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি আমি’

শেষ আপডেট: 9 June 2023 11:30

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা অভিনেত্রীদের জীবন শুধু অভিনয়তেই সীমাবদ্ধ নয়। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় অভিনেত্রীদের বেশিরভাগই। তারা ফেসবুক ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ছবি ভাগ করে নেওয়া থেকে রিল বানিয়ে আপলোড, পিছিয়ে নেই কিছুতেই। এতদিন এই তালিকায় ছিলেন কাজলও। কিন্তু এবার অন্য সুর কাজলের গলায়।

আচমকাই সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার কথা ঘোষণা করলেন কাজল। ইনস্টাগ্রামে একটি কালো ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়ে তিনি লেখেন 'জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।' ইনস্টাগ্রাম থেকে অভিনেত্রীর আগে আপলোড করা বাকি সমস্ত ছবি ডিলিট করে দেওয়া হয়েছে।

এমনিতে সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় থাকতেই দেখা গেছে কাজলকে। মেয়ে নাইসা এবং ছেলে যুগ-এর ছবি প্রায়ই পোস্ট করেন কাজল। পাশাপাশি, নিজের আগামী ছবির প্রচার থেকে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার ছবিও এর আগে নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে আপলোড করেছেন কাজল। কিন্তু আচমকাই কী এমন ঘটল যে এমন সিদ্ধান্ত নিলেন কাজল? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সব মহলেই।

প্রসঙ্গত, কাজলের আগামী ছবি দ্য লাস্ট স্টোরিজ ২ মুক্তি পাবে চলতি মাসেই ২৯ জুন। তার আগে 'দ্য সেভেন ওয়ান্ডার্স' নামে এই ছবির ৭ কলাকুশলীর ছবি স্থান পেয়েছে লাইফস্টাইল এশিয়া পত্রিকার প্রচ্ছদে। সেই ৭ শিল্পীর মধ্যে রয়েছেন কাজলও।

শাহরুখের রুশ বিপ্লব, পুতিনের দেশে পা রাখল ‘পাঠান’


```