Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘শ্বাসকষ্ট হচ্ছিল, ভাল আছি, সেরে উঠব’, হাসপাতাল থেকে পোস্ট কবীর সুমনের

“শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।”

‘শ্বাসকষ্ট হচ্ছিল, ভাল আছি, সেরে উঠব’, হাসপাতাল থেকে পোস্ট কবীর সুমনের

শেষ আপডেট: 30 January 2024 10:07

দ্য ওয়াল ব্যুরো: কেমন আছেন গানওয়ালা?

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গায়ক-গীতিকার-সুরকার কবীর সুমন। সোমবার বিকেল তিনটের পর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করানো হয় কলকাতা মেডিক্যাল কলেজে। সিসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। জানা গিয়েছিল, তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। কবীর সুমন হাসপাতালে ভর্তি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। এর মধ্যেই ফেসবুকে পোস্ট করে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট দেন গানওয়ালা।

ফেসবুক পোস্টে কবীর সুমন লিখেছেন, “শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।”

হার্টে সমস্যা ছিল কবীর সুমনের। সোমবার দুপুরে বাড়িতেই অসুস্থবোধ করেন তিনি। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মেডিক্যাল টিম তৈরি করে চিকিৎসা চলছে কবীর সুমনের। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিসিন এবং হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন কবীর সুমন।  শেষ পাওয়া খবরানুসারে, প্রবীণ শিল্পীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

ভর্তির পর কবীর সুমনের বেশ কিছু মেডিক্যাল টেস্ট করা হয়েছে হাসপাতালে। সেই টেস্টের রিপোর্ট আসার অপেক্ষায় চিকিৎসকরা। শোনা গিয়েছিল, অক্সিজেন সাপোর্টের পর ভেন্টিলেশন সাপোর্টেও রাখা হতে পারে শিল্পীকে। তবে মেডিক্যাল টেস্টের রিপোর্ট আসার পরেই বোঝা যাবে কোন পথে চিকিৎসা হবে গানওয়ালার।


```