Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পঁচাত্তরের সুমন ভেবেছিলেন ইতি টানবেন, ফের ‘মমতা মমতা’ করে উঠলেন

শনিবার ১৬ মার্চ কবীর সুমনের জন্মদিন। ৭৫ পূর্ণ হল তাঁর।

পঁচাত্তরের সুমন ভেবেছিলেন ইতি টানবেন, ফের ‘মমতা মমতা’ করে উঠলেন

কবীর সুমন - ফাইল চিত্র

শেষ আপডেট: 16 March 2024 16:20

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ১৬ মার্চ কবীর সুমনের জন্মদিন। ৭৫ পূর্ণ হল তাঁর।

সম্প্রতি সুমনের বেশ শরীর খারাপ করেছিল। হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। সে সময়ে তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরে আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটি ঘোষণা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন কবীর সুমন। রাম নবমীতে সরকার ছুটি ঘোষণা করায় সুমন সোশাল মিডিয়ায় করা পোস্টে লিখেছিলেন, “রামনবমী মানে জাতীয় সংখ্যালঘু নির্যাতন দিবস। ঐ দিন আমার রাজ্যের ছুটি হবে, চমৎকার। আমি মানছি না”।

এহেন সুমন তাঁর জন্মদিনের ঠিক একদিন আগে অর্থাৎ শুক্রবার ফেসবুকে লিখেছেন, ‘ভেবেছিলাম ইতি টানব। পারলাম না। মমতা মমতা মমতা! সেরে ওঠো মমতা! বাঙলার একজন হিসেবে আর কিছু চাই না!”

সুমনের এহেন পোস্ট পড়ে কেউ কেউ ধারনা করতে শুরু করেন, মমতার সঙ্গে সম্পর্কে ইতি টানার কথা বলতে চেয়েছিলেন কি সুমন? কিন্তু দিদির মাথায় চোট দেখে রাগ ভুলে গেলেন?

কিন্তু স্ক্রল করে আরও নীচে গেলে দেখা যাচ্ছে, আসলে তার আগের দিন ফেসবুকে কবীর সুমন লিখেছিলেন, “ফেসবুকে রোজই এমন একটা কথা পড়তে বা জানতে হয় যে মাথায় খুন চেপে যায়। ফেসবুকে ইতি”।

২০০৯ সালে যাদবপুর আসনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সুমন। সেই ভোটে জিতে সাংসদ হয়েছিলেন। কিন্তু তৃণমূলের স্থানীয় নেতাদের সঙ্গে বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা জেলার দায়িত্বে থাকা শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। পরে তৃণমূল আর তাঁকে যাদবপুরে প্রার্থী করেনি। সুমনও আর দাঁড়াতে চাননি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনও স্নেহশীল সুমন চট্টোপাধ্যায়।

লোকসভা ভোট প্রসঙ্গে কদিন আগেও সুমন ফেসবুকে লিখেছিলেন যে, “আসামে জাতিছাঁকাকানুন কার্যকর করেছিল সে-রাজ্যের বিজেপি সরকার। তাই না? বাংলার জন্যেও জাতিছাঁকা দল বিজেপি সেটাই ভেবে রেখেছে। অতএব সকলের প্রতি আবেদন: একযোগে তৃণমূল প্রার্থীদের জেতান, হিন্দিহিন্দুসৎকার দল বিজেপিকে হারিয়ে দিন। তৃণমূলের মোকাবেলা করা যাবে এ-রাজ্যের বিধান সভার ভোটে। আসন্ন লোকসভার ভোটে বিজেপিকে শেষ করে দিন!”

শুভ জন্মদিন কবীর সুমন!

আধুনিক বাংলা গানের  কিংবদন্তি কবীর সুমনের জন্মদিন আজ (১৬ মার্চ) । ৭৫ পূর্ণ হল তাঁর।

জীবনের বিশেষ দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন সুমন।

সুমন ১৯৪৯ সালের ১৬ মার্চ ভারতের উড়িষ্যায় জন্মগ্রহণ করেন। তার পূর্ব নাম সুমন চট্টোপাধ্যায়। তার পিতা সুধিন্দ্রনাথ এবং মাতা উমা চট্রোপাধ্যায়। 

অনেক পরিচয়ে পরিচিত সুমন । তিনি একজন বাঙালি গায়ক, গীতিকার, গদ্যকার, অভিনেতা, বেতার সাংবাদিক এবং রাজনীতিবীদ । 

কবীর সুমনের ‍সাড়া জাগানো গানগুলোর মধ্যে রয়েছে- তোমাকে চাই, তুমি ছিলে, গানওয়ালা, হাল ছেড়ো না বন্ধু, অভিবাদন, খোদার কসম জান, জাতিস্মর, কখনো সময় আসে, সাড়া দাও ইত্যাদিণ

এখন আর নতুন করে গানের অ্যালবাম বার হচ্ছে না । সাড়া জাগানো অ্যালবাম ‘তোমাকে চাই’ ছাড়াও, ‘বসে আঁকো’, ‘ইচ্ছে হল’, ‘গানওয়ালা’, ‘ঘুমাও বাউন্ডুলে, ‘চাইছি তোমার বন্ধুতা’, ‘জাতিস্মর’, ‘পাগলা সানাই’, ‘যাব অচেনায়’, ‘নাগরিক কবিয়াল’, ‘আদাব’সহ আরও কিছু অ্যালবাম সুমন প্রকাশ করেছেন গত তিন দশক ধরে।

এছাড়াও সুমন বেশি পরিচিত হন তার কনসার্টগুলোর জন্যে। গিটার, পিয়ানো, মাউথঅর্গান বাজিয়ে গান গাওয়ার ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে কথোপকথন সুমনকে সবার থেকে আলাদা করে।

সুমন চলচ্চিত্রে সংগীত পরিচালনাও করেছেন। সৃজিত মুখার্জির পরিচালনায় ‘জাতিস্মর’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য জাতীয় পুরস্কারও বাগিয়ে নেন সুমন।


```